• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ে সেনুয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করেন, এমপি মির্জা ফয়সল আমীন জমাবন্দির নকল তুলতে জাল ব্যাংক রশিদ, রাঙামাটিতে আটক ১ রাঙামাটিতে ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণে বাধা, প্রতিবেশীর বিরুদ্ধে হু’মকির অ’ভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ যুবক আ’টক, স্ত্রী পলাতক ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অ’ভিযান, ফসলি জমি রক্ষার দাবি বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অ’ভিযান, ৯০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল চালক ও যাত্রীর গোপালগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সং/ঘ/র্ষে আ’হ’ত ২০ প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎ নেদারল্যান্ডসের নাগরিকের হারানো মোবাইল উদ্ধার করে দিল রেলওয়ে কর্মীরা

হবিগঞ্জে তিন থানায় ওসি রদবদল, নতুন দায়িত্বে তিন কর্মকর্তা

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ৯ মে, ২০২৬

হবিগঞ্জ জেলায় একযোগে তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। গত ৫মে পুলিশ হেডকোয়ার্টার থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ দেওয়া হয়।
‎
‎প্রজ্ঞাপন অনুযায়ী,শেখ নাজমুল হককে বানিয়াচং থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
‎
‎বানিয়াচং থানার বর্তমান ওসি শরীফ আহমেদকে বদলি করে লাখাই থানায় পাঠানো হয়েছে।একইভাবে লাখাই থানার ওসি জাহিদ হোসেনকে হবিগঞ্জ সদর মডেল থানায় দায়িত্ব দেওয়া হয়েছে।
‎
‎এ ছাড়া, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি দেলোয়ার হোসেনকে বাহুবল থানার সার্কেল অফিসে পদায়ন করা হয়েছে।
‎
‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রজ্ঞাপন জারির পর শুক্রবার (৯ মে) রাতে শেখ নাজমুল হক বানিয়াচং থানায় যোগদান করেন। অন্যান্য কর্মকর্তারাও পর্যায়ক্রমে নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে।
‎
‎জেলা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে নিয়মিত রদবদলের অংশ হিসেবেই এ পদায়ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category