• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

হবিগঞ্জে নবীগঞ্জে মশাল মিছিলের ঘটনায় গ্রেপ্তার ৫

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জের নবীগঞ্জে নিষিদ্ধঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতা-কর্মীদের মশাল মিছিলের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতের ওই ঘটনার পর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের ভাষ্য, বৃহস্পতিবার রাত নয়টার দিকে নবীগঞ্জ শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে করগাঁও ইউনিয়নের তারণগাঁও এলাকায় একদল লোক মশাল মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় নবীগঞ্জ থানার এক উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় করা হয়েছে। মামলার নম্বর ২০; তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৬।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামের রথীন্দ্র দাসের ছেলে অমিত দাস (২২), জিতেন্দ্র চন্দ্র দাসের ছেলে বিজয় দাস (২২), করগাঁও ইউনিয়নের তারণগাঁও গ্রামের বিধান দাসের ছেলে পিটু দাস সম্রাট (২৪), একই গ্রামের সাধন দাসের ছেলে উজ্জ্বল দাস (৩২) এবং মৃত রথিশ দাসের ছেলে রাজিব দাস (২৩)।
পুলিশের দাবি, মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হয়েছিল। তবে মামলায় করা অভিযোগের বিষয়ে আসামিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠনের যেকোনো তৎপরতা ঠেকাতে পুলিশ সতর্ক রয়েছে। মামলার আসামিদের মধ্যে একজনকে আদালতে পাঠানো হয়েছে। মিছিলের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category