• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
Headline
বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অ’ভিযান, ৯০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল চালক ও যাত্রীর গোপালগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সং/ঘ/র্ষে আ’হ’ত ২০ প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎ নেদারল্যান্ডসের নাগরিকের হারানো মোবাইল উদ্ধার করে দিল রেলওয়ে কর্মীরা ভৈরবে বসতবাড়ির পাশে গাঁ’জা গাছ, ছয় মাস পর গ্রে’প্তার ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ঢাকায় গ্রে’প্তা’র বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল দুর্গম এলাকার শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ ঠাকুরগাঁওয়ে বাড়ছে বৃষ্টি; মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

হবিগঞ্জে মিষ্টির ওজনে কারচুপি, রেস্তোরাঁকে জরিমানা

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মিষ্টি বিক্রির সময় ওজনে কারচুপির অভিযোগে একটি রেস্তোরাঁকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার রাজার বাজার এলাকায় অবস্থিত ভাই ভাই ভান্ডারী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি প্রতি কেজি মিষ্টি বিক্রির ক্ষেত্রে প্যাকেট বা বাক্সের ওজন বাদ না দিয়ে এক কেজি হিসেবে বিক্রি করছিল। ফলে প্রতিটি কেজিতে প্রায় ১৭০ গ্রাম বাক্সের ওজন অন্তর্ভুক্ত হওয়ায় ক্রেতারা ঘোষিত পরিমাণের তুলনায় কম মিষ্টি পাচ্ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, ভোক্তাদের সুনির্দিষ্ট অভিযোগের পর ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানে চুনারুঘাট থানা-পুলিশ সহযোগিতা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, পণ্যের প্রকৃত ওজন নিশ্চিত না করে বাক্সের ওজনসহ মিষ্টি বিক্রি করা হচ্ছিল, যা ভোক্তার অধিকার পরিপন্থী। এ কারণে আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বাজারে ওজনে কারচুপি, ভেজাল ও অন্যান্য অনিয়ম প্রতিরোধ এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category