• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
Headline
দুর্গম ছোটহরিণায় বিজিবির ৭০ হাজার টাকার মানবিক সহায়তা মা’দক জুয়া চা’দাঁ’বাজি ও ইভটিজিং এর বিরুদ্ধে গোসাইরহাট থানার পথসভা কুলিয়ারচরে সরকারি গাছ কাটার হিড়িক, নীরব প্রশাসন মাদকসহ যুবলীগ নেতা হাসনাত ও ছাত্রলীগ নেতা শিশির গ্রে’প্তার সুনামগঞ্জ অনুমোদন ছাড়া স্লিপার বাস চালানর প্রস্তুতি,জরিমানা সাতক্ষীরায় সার্জিক্যাল ক্লিনিকে র‍্যাবের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা মহেশখালীতে ৬ তেল বিক্রয়কারী প্রতিষ্ঠান সিলগালা ও জরিমানা বেলকুচিতে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা হালুয়াঘাটে প্রতিবন্ধী কিশোরীকে ধ’র্ষ’ণের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন। বিষধর সাপের ছোবল, রাউজানে তান্ত্রিকের মর্মান্তিক মৃ/ত্যু

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।

‎সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমদের স্বাক্ষর রয়েছে।

‎প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তাঁর অবসর গ্রহণের তারিখ উভয়ের মধ্যে যেটি আগে হবে, সে সময় পর্যন্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

‎এতে আরও বলা হয়েছে, দায়িত্ব পালনকালে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে প্রয়োজনবোধে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

‎প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

‎হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন পর্যায়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এর আগে বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের দায়িত্বে ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড এপিডেমিওলজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ। শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি এ দায়িত্বে নিয়োগ পান।

‎নতুন নিয়োগের মাধ্যমে অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category