• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
Headline
পাঁচবিবিতে চেয়ারম্যান পুত্র লাবিবের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর চীন সফর ব্যর্থ: নাহিদ ইসলাম কক্সবাজারে বিজিবির ৪ অভিযানে ২.০৭ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুত বস্তিবাসীর ন্যায্য অধিকার দাবিতে মানববন্ধন আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উদযাপিত অষ্টগ্রামে পুলিশের অভিযান: গাঁজাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার

হালুয়াঘাটে বালুবাহী ১০ ওভারলোড ট্রাককে জরিমানা

এম,এ মালেক,হালুয়াঘাট,প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ময়মনসিংহের হালুয়াঘাটে অতিরিক্ত বালু বোঝাই (ওভারলোড) ১০টি ট্রাকের চালককে সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা রোজি।

দীর্ঘদিন ধরে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী ও চালক নিয়মকানুন অমান্য করে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত বালু বোঝাই করে রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন। এতে করে গ্রামীণ ও প্রধান সড়কগুলোর যেমন ক্ষতি হচ্ছে, তেমনি সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল।

​গত ৩(জুন বুধবার এবং ৪ জুন বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আইন অমান্য করে অতিরিক্ত বালু বহনের দায়ে ১০টি ট্রাক আটক করা হয় এবং চালকদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন অনুযায়ী সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

​নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা রোজি জানান, “জনস্বার্থে এবং সরকারি রাস্তাঘাট সুরক্ষায় ওভারলোড গাড়ির বিরুদ্ধে এই অভিযান চালানো হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
​অভিযান চলাকালীন সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category