• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
Headline
সিকদার লেলিনের বিরুদ্ধে অপ’প্রচার, নিন্দা ও ক্ষোভ কুমিল্লা দাউদকান্দি হ’ত্যা মামলার আসামিসহ ৬ জন গ্রে’প্তার, ইয়াবা উদ্ধার বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন কুমিল্লা নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে নবাগত রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক রাজউকের ৬০ কোটি টাকার জমি প্রতিবন্ধী মজিবরের দখলে: অসহায় রাজউক সাতক্ষীরায় নবাগত রেঞ্জ ডিআইজিকে স্বাগত, জেলা পুলিশের কল্যাণ সভা স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

হালুয়াঘাট ও শেরপুরে ৯২ লাখ টাকার মালামাল ও মদসহ আটক ১

এম,এ মালেক, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ২২ মে, ২০২৬

সীমান্তে চোরাচালান রোধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে বড় ধরনের সফলতা পেয়েছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। গত ২১ মে ২০২৬ তারিখে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট এবং শেরপুর জেলার সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে এবং আসামিসহ ভারতীয় মদ আটক করেছে বিজিবি।

আটককৃত মালামালের মোট সিজার মূল্য ৯২ লাখ ১০ হাজার টাকা।
​হালুয়াঘাটে ৮৮ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ
​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ মে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) একটি টহল দল হালুয়াঘাট উপজেলার কাটাবাড়ী নামক স্থানে অভিযান চালায়। এ সময় চোরাকারবারীদের অভিনব কৌশলে পাচারকালে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে আটক করা হয়। জব্দকৃত এই মোবাইল ডিসপ্লের আনুমানিক সিজার মূল্য ৮৮,৬২,০০০/- (আটাশি লাখ বাষট্টি হাজার) টাকা।

​শেরপুর সীমান্তে মদসহ আটক ১, পলাতক ১
​একই দিনে চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় শেরপুর ও ঝিনাইগাতী সীমান্ত এলাকা থেকেও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে বিজিবি।
​শ্রীবরদী উপজেলার দার্শিকোনা এলাকা থেকে ৪৫ বোতল ভারতীয় মদসহ ১ জন আসামিকে আটক করা হয়।
​উপজেলার গোবড়া গজারীবাগান এলাকা থেকে ১৮৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
​উভয় স্থান থেকে সর্বমোট ২৩২ বোতল ভারতীয় মদ আটক করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৩,৪৮,০০০/- (তিন লাখ আটচল্লিশ হাজার) টাকা। এই ঘটনায় আটককৃত আসামির সাথে পলাতক আরও ১ জন আসামির বিরুদ্ধে শেরপুর জেলার শ্রীবরদী থানায় মামলা রুজু করা হয়েছে।

​ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক জানিয়েছেন, আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category