• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
Headline
দুর্গম ছোটহরিণায় বিজিবির ৭০ হাজার টাকার মানবিক সহায়তা মা’দক জুয়া চা’দাঁ’বাজি ও ইভটিজিং এর বিরুদ্ধে গোসাইরহাট থানার পথসভা কুলিয়ারচরে সরকারি গাছ কাটার হিড়িক, নীরব প্রশাসন মাদকসহ যুবলীগ নেতা হাসনাত ও ছাত্রলীগ নেতা শিশির গ্রে’প্তার সুনামগঞ্জ অনুমোদন ছাড়া স্লিপার বাস চালানর প্রস্তুতি,জরিমানা সাতক্ষীরায় সার্জিক্যাল ক্লিনিকে র‍্যাবের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা মহেশখালীতে ৬ তেল বিক্রয়কারী প্রতিষ্ঠান সিলগালা ও জরিমানা বেলকুচিতে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা হালুয়াঘাটে প্রতিবন্ধী কিশোরীকে ধ’র্ষ’ণের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন। বিষধর সাপের ছোবল, রাউজানে তান্ত্রিকের মর্মান্তিক মৃ/ত্যু

১২ ঘন্টা ধরে শূন্যরেখায় মানবেতর জীবন,সমাধানের অপেক্ষায় ৯ জন

রাজেকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২৪ জুন, ২০২৬

নওগাঁর সাপাহার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টার ঘটনায় ১২ ঘণ্টারও বেশি সময় পার হলেও কোনো সমাধান মেলেনি। ফলে তিন নারী, তিন পুরুষ ও তিন শিশুকে নিয়ে ওই ৯ জন এখনও দুই দেশের সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছেন।

বুধবার (২৪ জুন) ভোর প্রায় ৪টার দিকে সাপাহার উপজেলার আদাতলা সীমান্তের ২৪৪/এমপি সীমান্ত পিলারের উত্তর পাতাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নওগাঁ-১৬ বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ওই ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। খবর পেয়ে আদাতলা বিওপির বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। এরপর থেকেই তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকে দুপুর গড়িয়ে বিকেল হলেও তাদের ভাগ্যে জোটেনি কোনো স্থায়ী সমাধান। প্রচণ্ড গরম ও তপ্ত রোদের মধ্যে শিশুদের নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করায় মানবিক সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।

দুপুর আড়াইটার দিকে বিএসএফের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে এসে বিজিবিকে জানায়, তাদের কোম্পানি কমান্ডারের (সিও) দাবি অনুযায়ী ওই ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক। তাই তাদের বাংলাদেশে গ্রহণ করার আহ্বান জানানো হয়। তবে বিষয়টি যাচাই-বাছাই ছাড়া কাউকে গ্রহণ করা হবে না বলে কঠোর অবস্থান নেয় বিজিবি।

পাতাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, “ভোর থেকে তারা খোলা আকাশের নিচে অবস্থান করছে। তাদের কাছে খাবার বা পানির কোনো ব্যবস্থা নেই। বিশেষ করে তিনটি শিশু চরম কষ্টে রয়েছে। দ্রুত সমাধান না হলে বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটতে পারে।”

নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, “অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। ঘটনাটির পর সীমান্তে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। বিষয়টি নিয়ে পতাকা বৈঠকের প্রস্তাব পাঠানো হয়েছে। বৈঠকের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

এদিকে সীমান্তের শূন্যরেখায় আটকে পড়া নারী ও শিশুদের দুর্ভোগ ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। দ্রুত কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে পরিস্থিতির সমাধান চেয়েছেন সীমান্তবাসীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category