• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
Headline
হবিগঞ্জে কলেজছাত্রী অচেতন অবস্থায় উদ্ধার, কারণ নিয়ে ধোঁয়াশা ভৈরবে ১০ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার পাঁচবিবিতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মৌলভীবাজার থেকে প্রকাশিত দৈনিক স্বাধীনতার চেতনা পত্রিকার প্রথম বর্ষপূর্তি উদযাপন হালুয়াঘাটে জমি দখলের চেষ্টা ও রাস্তা বন্ধ করে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে পুকুরে কিশোরের ম’রদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২ ৩ দফা দাবিতে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি ৪৭টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের দিল রাঙ্গামাটি পুলিশ ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় দুর্ভোগ, ক্ষতিগ্রস্তদের পাশে পৌরসভা; স্থায়ী সমাধানের আশ্বাস ইউএনও

৪৭টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের দিল রাঙ্গামাটি পুলিশ

মো.কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

তথ্যপ্রযুক্তির সফল ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা ৪৭টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ।মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মোবাইল ফোন ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া হয়।​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।​জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে অনুসন্ধান শুরু করে জেলা পুলিশের ‘সাইবার ক্রাইম মনিটরিং সেল’। আধুনিক তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্ক ট্র্যাকিংয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে হারানো ৪৭টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হন সাইবার সেলের সদস্যরা।​হাতছাড়া হয়ে যাওয়া শখের মোবাইল ফোন আবার ফেরত পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ভুক্তভোগীরা। সাইবার ক্রাইম মনিটরিং সেল ও জেলা পুলিশের এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করে পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তায় ও জনসেবায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে আমাদের সাইবার ক্রাইম মনিটরিং সেল দিনরাত কাজ করে যাচ্ছে। এই সেবা অব্যাহত থাকবে।”
​মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, সাইবার ক্রাইম মনিটরিং সেলের ইনচার্জ সহ সেলের অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় সংবাদকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category