শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

৭৫ কুষ্টিয়া-১ দৌলতপুর বিএনপি’র প্রার্থী ধানের শীষ প্রতীকে রেজা আহমেদ বেসরকারি ভাবে বিজয়ী

Khandaker Jalal uddin / ৭১ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

খন্দকার জালাল উদ্দীন : ৭৫ কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রার্থী ধানের শীষ প্রতীকে রেজা আহমেদ ১ লাখ ৬৫ হাজার ৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে মাওলানা বেলাল উদ্দীন পেয়েছেন ৮৫ হাজার ৮৫ ভোট।

বিজয়ের পর প্রতিক্রিয়ায় নির্বাচিত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, “এ বিজয় দৌলতপুরের মাটি ও মানুষের বিজয়। দৌলতপুর আপামর জনগণের বিজয়। আমি দৌলতপুরের মানুষের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করব।”

এর আগে সকাল সাড়ে সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শুরু থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে বিকেল চারটায় ভোটগ্রহণ শেষ হয়। উপজেলার প্রায় অর্ধশতাধিক কেন্দ্র ঘুরে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ আসনের কোনো কেন্দ্রেই অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এই আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টিসহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৪টি ইউনিয়নের ১৩৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অন্যান্যদের মধ্যে ডা. গিয়াস উদ্দিন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, তারা প্রতীকে পেয়েছেন ২০০ ভোট,মোঃ বদিউজ্জামান বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন মোমবাতি প্রতীকে পেয়েছেন ২৩৫ ভোট, মোঃ আমিনুল ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা পেয়েছেন ৪৪৬ ভোট, নুরুজ্জামান ওরফে হাবলু মোল্লা স্বতন্ত্র পেয়েছেন মোটরসাইকেল প্রতীকে ১৭,৮১২ ভোট, মোঃ সাহাবুল ইসলাম গণআধিকার পরিষদ ট্রাক প্রতীকে ৬০৯ ভোট, মোঃ শাহরিয়ার জামিল জুয়েল জাতীয় পার্টি নাঙ্গল প্রতীকে পেয়েছেন ১৭০ ভোট।
মোট ভোটার সংখ্যা ছিল ৪,০৪,৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,০৩,৪৯২ জন, নারী ভোটার ২,০১,০১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। ভোটকেন্দ্র ছিল ১৩৫টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category