শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

মোঃ সাইফুল ইসলাম / ২৯ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

দৌলতপুর সীমান্তে বিপুল পরিমান ভারতীয় চকলেট বাজি ও মাদকদ্রব্য  উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৬/৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজীপুর বর্ডারপাড়া মাঠ নামক স্থান হতে বিজিবির একটি চৌকষ টহল দল কর্তৃক মালিকবিহীন অবস্থায় ভারতীয় চকলেট বাজি ৮৮২০ পিস এবং ডেক্সামেথাসন ট্যাবলেট ৪৮০ পিস উদ্ধার করতে সক্ষম হয়। *যার আনুমানিক সিজার মূল্য- ৩,৬৪,৫০০ (তিন লক্ষ চৌষট্টি হাজার পাঁচশত) টাকা।
মালিকবিহীন অবস্থায় আটককৃত ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, সীমান্ত দিয়ে অবৈধভাবে আতশবাজি ও বিস্ফোরকজাতীয় দ্রব্য চোরাচালান জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের অবৈধ পণ্য দেশে প্রবেশ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনসাধারণের জানমালের ক্ষতির আশঙ্কা থাকে। এ প্রেক্ষিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় কঠোর নজরদারি, নিয়মিত টহল, বিশেষ চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে সর্বদা দৃঢ় ও আপসহীন অবস্থানে রয়েছে। সীমান্তবর্তী এলাকাবাসীকেও যেকোনো সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে নিকটস্থ বিজিবি ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য আহবান জানানো হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category