• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
Headline
বাগেরহাটে জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ বাগেরহাটে অ্যালুমিনিয়াম’সহ ট্রাক ডা’কা’তি, গ্রে’প্তার-২ ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৪ কিশোরীর সন্তানের পিতা আপন ভাই, ডিএনএ পরীক্ষায় মুক্তি পেলেন ইমাম নবীগঞ্জে বড় মাদক চালান জব্দ, ভৈরবের দুই কারবারি গ্রেপ্তার বেলাবোতে ধান ক্ষেত থেকে ট্রলি চালকের লাশ উদ্ধার ১২ বছরে পদার্পণ করল খান জাহান আলী থানা প্রেসক্লাব নবীগঞ্জে ইঁদুরের বি’ষপানে এক যুবকের মৃ’ত্যু চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ দুই নারী আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ঢাবি অধ্যাপক ড. ইস্রাফীল

সুজন মোল্লার নামে অপপ্রচার, থানায় জিডি

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

 

বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী সুজন মোল্লা তার বক্তব্যে বলেন, তিনি দীর্ঘ বছর ধরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে আমার নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য ছড়িয়ে আসছে। সম্প্রতি আমার বিরুদ্ধে বিভিন্ন ভিত্তিহীন পোস্ট প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। কিছুদিন আগে একটি চক্র আমার পরিবারের সদস্য পরিচয়ে—আমার ভাইয়ের ছেলে ও ভাইপো সেজে—অপপ্রচার চালানোর চেষ্টা করে। পরবর্তীতে বিষয়টি সমাধান হয় এবং প্রকৃত সত্য উদঘাটিত হয়। কিন্তু এখন আবার নতুন করে অপপ্রচার শুরু করেছে।

সুজন মোল্লা দাবি করেন, ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া আইডি থেকে আমার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক। এ ঘটনায় ইতোমধ্যে থানায় জিডি করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করতে এবং অপপ্রচারের বিরুদ্ধে সচেতন থাকতে।

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, সুজন মোল্লা’র পরিবারের পক্ষ থেকে একটি জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারকারীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category