• শনিবার, ০৯ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Headline
ধর্মের নামে কোনো বিভ্রান্তি ছড়ানো যাবে না-এমপি রেজাউল ইসলাম কালীগঞ্জে ১৭ কোটি টাকার দৃষ্টি নন্দন সহ ৩টি প্রকল্পের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নারী মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার কর্মসংস্থান সৃষ্টিতে নতুন কলকারখানা ও বিনিয়োগ বাড়ানো হচ্ছে রাণীনগরে দিনেদুপুরে শতবর্ষী বৃদ্ধাকে রশি দিয়ে বেঁধে দু’র্ধর্ষ চুরি উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি এডুকেশন এক্সপো ও আইইএলটিএস-অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান রাণীনগর-সান্তাহার সড়কে দুর্ঘ’টনায় নি’হত ১, আ’হত ৬ ২২ বছর পর পতিসর মানুষের মন মাতিয়ে গেলেন- মির্জা ফখরুল হবিগঞ্জে তিন থানায় ওসি রদবদল, নতুন দায়িত্বে তিন কর্মকর্তা

চাঁপাইনবাবগঞ্জে নারী মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ৯ মে, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়ের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ৭০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে।

​আজ শনিবার (০৯ মে, ২০২৬) সকাল ০৮:৩০ থেকে ০৯:০০ ঘটিকার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন মিরাপুর (পিড়ালপুকুর) গ্রামস্থ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালিয়ে আসামিকে হাতেনাতে আটক করে।

​গ্রেফতারকৃত আসামির নাম মোসাঃ শিউলি আক্তার মদিনা (৪২)। তিনি গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মিরাপুর (পিড়ালপুকুর) গ্রামের মৃত তাহিরের মেয়ে।

​অভিযানকালে আসামির হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ৭০০ (সাতশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

​এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category