• সোমবার, ১১ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
Headline
কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অ’ভিযান, কারখানা সিলগালা সিরাজগঞ্জে শিয়ালের তা’ণ্ডব আ’হত ১৫ জন-আ’ক্রা’ন্ত ১৮ গবাদিপশু ভৈরবে ১৩ কেজি গাঁজাসহ মা’দক পাচা’রকারী গ্রে’প্তার ভবানীপুরের সেই বিতর্কিত রিটার্নিং কর্মকর্তা এবার শুভেন্দুর দফতরে চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কা’রাদ’ণ্ড পিরোজপুরে উত্তরপত্র দেখা নিয়ে বিরোধ, সহপাঠীর ঘুষিতে পরীক্ষার্থী হাসপাতালে ভর্তি নওগাঁর গুটি আমে স্বপ্নের মৌসুম, বিক্রির আশা ৪ কোটি টাকা বাগেরহাটে এনসিপি’র মেয়র ও চেয়ারম্যান প্রার্থী ঘোষণা হবিগঞ্জে সড়কে কলেজছাত্র নি’হত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ কুমিল্লা বুড়িচংয়ে মোটরসাইকেল দু’র্ঘট’নায় নি’হ’ত এক যুবক

কুমিল্লা বুড়িচংয়ে মোটরসাইকেল দু’র্ঘট’নায় নি’হ’ত এক যুবক

আমান খন্দকার, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ১০ মে, ২০২৬

কুমিল্লার বুড়িচং উপজেলার ইছাপুরা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শান্ত ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (১০ মে) দুপুর আনুমানিক ২টার দিকে কুমিল্লা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া আঞ্চলিক সড়কের ইছাপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত ইসলাম (২১) হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার লাল মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া পশ্চিমপাড়ার মরহুম জায়েদ মিয়ার নাতি শান্ত ইসলাম মোটরসাইকেল যোগে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে ইছাপুরা মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেল সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্ত ইসলামকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানায়, শান্ত ইসলাম ছোটবেলা থেকেই খাড়াতাইয়ায় তার নানা জায়েদ মিয়ার বাড়িতে বেড়ে ওঠেন। বুড়বুড়িয়া হাজী মার্কেটে তার একটি চটপটির দোকান ছিল। তার মামার নাম সোলাইমান। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category