• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
Headline
ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার কাপ্তাই লেক মাতাল ২০ সাঁতারুর দাপটে, জাতীয় প্রতিযোগিতায় সেরা ফয়সাল-মুক্তি ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, কুমিল্লায় দুই আসামির কা’রাদ’ণ্ড কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার ভৈরবে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে সূর্য পূজা বা ছট পূজা উদযাপন সম্পত্তির জন্য ৯০ বছরের বৃদ্ধ পিতাকে মা’রধর ও হ’ত্যা’র হু’মকির অভিযোগ কুলিয়ারচরে তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী

বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অ’ভিযান

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধঃ
প্রকাশকাল : সোমবার, ১১ মে, ২০২৬

নিজ নিজ আঙ্গিনা পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গুমুক্ত থাকুন”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করেছে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প , ব্র‍্যাক ।

সোমবার (১১ মে) সকাল ১০টা থেকে বাগেরহাট পৌর এলাকায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প , ব্র‍্যাক এর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয় ।

এ অভিযান উদ্বোধন করেন বাগেরহাট পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মল্লিক নেয়ামুল কবির। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাকের এরিয়া ম্যানেজার জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প তন্ময় সাহা, পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর এম এ বাদল, ব্র্যাকের প্রোগ্রাম কর্মকর্তা মোঃ শামীম রেজা, বাগেরহাট রেট কিসেন্ট ইউনিটের লেভেল অফিসার মোঃ হান্নান, যুবর রেড ক্রিসেন্ট প্রধান রাকিবুল ইসলাম, ব্র্যাকের ফিল্ড ওরগানাইজার রাব্বি আহম্মেদ, ফোরকান উদ্দিন’সহ বাগেরহাট যুবো রেড ক্রিসেন্টের সদস্যরা।

পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মল্লিক নেয়ারমুল কবীর বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। বিশেষ করে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ আরও সচেতন হচ্ছেন এবং ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় হচ্ছেন বলে আমি আশা প্রকাশ করি। ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি আমাদের সহযোগিতায় এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিতে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category