• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
Headline
দুর্গাপুরে নিরাপদে বসবাসের দাবিতে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য হত্যা মামলায় ফারুক গ্রেপ্তার মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মা’দক প্রতিরোধে সচেতনতামুলক সভা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ালাইসিস ইউনিট স্থাপন হবে-স্বাস্থ্যমন্ত্রী পাঁচবিবিতে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী বহিস্কার গোপালগঞ্জে সাড়ে ৩শ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ আমাকে বৃক্ষ হিসেবে রোপন করুন,আমি আপনাদের ফল দিবো, মেয়র প্রার্থী

নেত্রকোনার দুর্গাপুর পর্যন্ত রেললাইন স্থাপনের আশ্বাস প্রতিমন্ত্রীর

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১৩ মে, ২০২৬

নেত্রকোনার দুর্গাপুর উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত রেল যোগাযোগ ব্যবস্থা বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। বুধবার (১৩ মে) বিকেলে দুর্গাপুর উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

সভায় প্রতিমন্ত্রী বলেন, ঝারিয়া-ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশন থেকে দুর্গাপুর উপজেলা পর্যন্ত রেললাইন স্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় সমীক্ষা ও জরিপ কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি বলেন, “একটি প্রকল্প বাস্তবায়নে নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়। আমরা সেই প্রক্রিয়াগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে সম্পন্ন করছি। খুব শীঘ্রই দুর্গাপুরবাসী রেল যোগাযোগের সুফল ভোগ করতে পারবেন।”

তিনি আরও বলেন, সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ডের ফলে এলাকায় ইতোমধ্যে বিভিন্ন অবকাঠামোগত পরিবর্তন এসেছে। পাঁচটি গুরুত্বপূর্ণ সেতু বাস্তবায়নের মাধ্যমে সড়ক যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন হবে বলেও উল্লেখ করেন তিনি। রেললাইন স্থাপনের কাজ সম্পন্ন হলে দুর্গাপুরের পর্যটন ও অর্থনৈতিক খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

বক্তব্যে তিনি ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান তুলে ধরে দেশপ্রেম ও ঐক্যের আহ্বান জানান। পাশাপাশি উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে এমন যেকোনো অস্থিতিশীল কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন।

অনুষ্ঠানে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীরা ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভাকে ঘিরে দুর্গাপুরের সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয়দের আশা, রেললাইন স্থাপনের উদ্যোগ বাস্তবায়িত হলে পাহাড়ি জনপদ দুর্গাপুরের সঙ্গে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে এবং এলাকার সার্বিক জীবনমান উন্নত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category