• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
Headline
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবক হ’ত্যা, গ্রে’ফ’তার ৫ মধ্যরাতে স্ত্রীর কাছে আকুতি: “আয়েশা, আমাকে বাঁচাও” চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অ’ভিযান টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে খাল খনন কর্মসূচির উদ্বোধন ওষুধশূন্য ২৮ কমিউনিটি ক্লিনিক, ভোগান্তিতে হাজারো পরিবার রাঙ্গামাটিতে কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৮ স্ত্রী হ’ত্যা মা’মলায় লংগদুতে স্বামীর যাবজ্জীবন সাজা হালুয়াঘাটে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি, সহযোগিতা করবেন উপজেলা প্রশাসন ভৈরবে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক লাখাইয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নদীতে পড়ে যুবক নিখোঁজ

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অ’ভিযান

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বন বিভাগ। রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এর নির্দেশনায় এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বৃহস্পতিবার সদর উপজেলার হায়াত মোড়ে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে করাত-কল বিধিমালা-২০১২ লঙ্ঘন করে লাইসেন্স ছাড়াই কয়েকটি করাত-কল পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এ সময় আইন অমান্য করে করাত-কল পরিচালনার দায়ে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রামের ওমর আলীর ছেলে কামরুলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ। অভিযানে উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তারসহ বন বিভাগ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
বন বিভাগ সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ, বনজ সম্পদের সুরক্ষা এবং সরকারি বিধিমালা বাস্তবায়নে অবৈধ করাত-কলের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category