• বুধবার, ২০ মে ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
Headline
সাংবাদিকদের ওপর হা’মলা: গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের সংবাদ বর্জনের ঘোষণা অভিনব কায়দায় পাচারকালে ১৯শ ৮০ পিস ইয়াবাসহ আটক বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে জরিমানা কুমিল্লা শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি: ব্রাহ্মণপাড়ার ফারুক হোসেন ইতালির রোমে কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হবে আওয়ামীলীগের শাসনামলে করা মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার কালবৈশাখীর বজ্র কেড়ে নিল এক কোমলমতি শিক্ষার্থীর প্রাণ কালীগঞ্জে তিনদিন ব্যাপী ‘ভূমিসেবা মেলার’ আনুষ্ঠানিক উদ্বোধন রাণীনগরে ৩দিন ব্যপী ভূমিসেবা মেলার উদ্বোধন কুমিল্লা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাণীনগরে ৩দিন ব্যপী ভূমিসেবা মেলার উদ্বোধন

রাজেকুল ইসলাম,নওগাঁ প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নওগাঁর রাণীনগর উপজেলায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় এ মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
রাণীনগর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত উদ্বোধনী মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে মিলিত হন। এরপরই ঢাকা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে একযোগে ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ভূমিসেবা মেলার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় রাণীনগর থেকে সংশ্লিষ্টরা ভার্চুয়ালি যুক্ত হন।

পরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান। এরপর অডিটোরিয়ামে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খাঁন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাফরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইসমাইল হোসেন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা চন্দন কুমার প্রামানিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category