নওগাঁর রাণীনগর থানা পুলিশ মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে চুরি, মাদক মামলাসহ পৃথক ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে দোকান ও গরু চুরির ঘটনায় সন্দেহভাজন দুইজন, ৪৫পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ দুইজন এবং আদালতের গ্রেফতারী পরোয়ানামূলে তিনজন।
পুলিশ জানায়, অপরাধীদের ধরতে মঙ্গলবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আবাদপুকুর বাজার চারমাথা এলাকায় মেসার্স সাহাজুল ট্রেডার্সের পাইকারি দোকানে চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে উপজেলার কালীগ্রামের জামাল উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম এবং গরু চুরির মামলায় সন্দেহভাজন হিসেবে পূর্ব বালুভরা গ্রামের খালেকের ছেলে এনামুল হককে গ্রেফতার করা হয়।
একই রাতে উপজেলার পারইল গ্রামের ইয়াছিন আলীর ছেলে শফিকুল ইসলাম ও ভবানীপুর গ্রামের মোসারব হোসেনের ছেলে জহুরুল ইসলামকে ৪৫পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করা হয়েছে।
এছাড়া উপজেলার চকবলরাম গ্রামের আজাহার আলী ও তার স্ত্রী রহিমা বিবি এবং পশ্চিম বালুভরা গ্রামের দুলাল হোসেনের ছেলে লিটনকে আদালতের পরোয়ানামূলে গ্রেফতার করা হয়।
রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল জানান, আইগত প্রক্রিয়া শেষে গ্রেফতার ৭ জনকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
Hide quoted text
রাণীনগরে বিভিন্ন মামলায় ৭জন গ্রেফতার
রাজেকুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি: