শিরোনাম :
শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি টাঙ্গাইল মির্জাপুরে নারীসহ ৫ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ

ভৈরবে (কিশোরগঞ্জ) প্রতিনিধি / ১১ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
0-3840x2160-0-0-{}-0-12#

কিশোরগঞ্জের ভৈরবে বাড়ির পাশে মাদক সেবনে বাধা দেয়ায় গভীর রাতে বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিবেশী আবুল বাশার মিয়ার পরিবারের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভৈরব থানা একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার৷

১৬ এপ্রিল বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টায় উপজেলার আগানগর ইউনিয়ন গুকুলনগর এলাকার মো. তাজুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
আজ ১৮ এপ্রিল সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ভাঙচুর ও লুটপাটের চিত্র। এ সময় কথা হয় ভুক্তভোগী তাজুল ইসলামের সাথে তিনি বলেন, আবুল বাশার আমার প্রতিবেশী। সে ১৬ এপ্রিল রাতের আমার বাড়িতে পেছনে মাদকসেবন করতে আসে। এতে বাধা দেন আমার পরিবারের সদস্যরা। এতে ক্ষিপ্ত হয়ে আমার ছোট ভাইয়ের স্ত্রী পাখি বেগমকে মারধর করেন মাদকসেবীরা। পরবর্তীতে মধ্যরাতে সংঘবদ্ধভাবে বাড়িঘরে হামলা চালায়।

এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে আমাদের দুটি টিনশেড ঘরে ভাঙচুর করে এবং নগদ প্রায় ১০ লাখ টাকা ১০ ভরি স্বর্ণসহ মোট প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। হামলার সময় বাড়িতে কোনো পুরুষ সদস্যের উপস্থিত না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে এবং যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দিয়ে যায়। এঘটনায় ১১জনকে আসামি করে ১৫/১৬ জনকে অজ্ঞাত করে ভৈরব থানায় অভিযোগ দায়ের করেছি।

এঘটনায় অভিযুক্ত আবুল বাশার এর স্ত্রী আনোয়ার বেগম বলেন, আমাদের গরুর বাছুর তাজুল ইসলামের বাড়িতে চলে গেলে তাদের পরিবারের সদস্যরা আমার স্বামীকে ডেকে নিয়ে মারধর করে। আমার মেয়ে বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয় এবং তার গলার চেইন নিয়ে যায় তারা। এ ঘটনার পর তাদের সাথে আমাদের দ্বন্দ্ব চলছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, উভয় পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল, যা এই ঘটনার মাধ্যমে প্রকাশ্যে রূপ নেয়।

এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category