শিরোনাম :
হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি টাঙ্গাইল মির্জাপুরে নারীসহ ৫ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ বিএনপি সভাপতির বিরুদ্ধে মিথ্যা প্রচারণায় সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত গাজীপুরে শিখা প্রল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবা উদ্ধার, আটক ২ বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ঠাকুরগাঁওয়ে কলাবাগান থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার স্ত্রীর দাবি স্বামী মুসলিম আর মা বলছে ছেলে হিন্দু, মৃত্যুর পর চিতায় দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

টাঙ্গাইল মির্জাপুরে নারীসহ ৫ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ

মো:রুবেল মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল)প্রতিনিধি / ০ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

টাঙ্গাইলের মির্জাপুরে ‘হানিপ ট্র্যাপে’ ফেলে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে এক নারীসহ ৫ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকেলে উপজেলার পাঁচগাঁও হোসেন মার্কেট এলাকায় গাড়ি থেকে অপহৃত ব্যক্তি কৌশলে পালিয়ে এসে স্থানীয়দের সাহায্য চাইলে জনতা ধাওয়া করে অপহরণকারী চক্রটিকে আটক করে।

ঘটনার বিবরণে জানা যায়, রাজশাহীর বাঘা উপজেলার সাহাবুদ্দিনের ছেলে জাকির হোসেনের (৪২) সাথে প্রায় ৪ বছর আগে আশুলিয়ার সানজিদা রহমান রুপার (৩৫) প্রেমের সম্পর্ক ছিল। দীর্ঘ বিচ্ছেদের পর গত চার দিন আগে রুপা পুনরায় জাকিরকে ফোন করে কথা বলা শুরু করেন এবং দেখা করার প্রস্তাব দেন।

​গতকাল গাজীপুরের চেরাগআলী এলাকায় দেখা করতে আসলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রুপা ও তার সহযোগীরা জাকিরকে আটকে রেখে মারধর করে এবং তার সাথে থাকা টাকা ছিনিয়ে নেয়। এরপর তাকে একটি গাড়িতে করে মিরপুরে পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে মির্জাপুরের পাঁচগাঁও এলাকার দিকে নিয়ে আসা হয়।

পাঁচগাঁও হোসেন মার্কেট এলাকায় একটি হোটেলের সামনে গাড়ি থামলে জাকির হোসেন সুযোগ বুঝে দৌড়ে পালিয়ে গিয়ে একটি গ্যারেজে আশ্রয় নেন। সেখানে তিনি স্থানীয়দের কাছে অপহরণের বিষয়টি জানালে জনতা চারপাশ থেকে ঘিরে ফেলে ৫ জনকেই আটক করে। পরে খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের থানায় নিয়ে যায়।

আটককৃতরা হলেন
১. রফিকুল ইসলাম (৩৬), ঈশ্বরদী, পাবনা।
২. রাব্বি (২৬), বদলগাছি, নওগাঁ।৩. সোহাগ (৩৬), দাড়িচান্দা, পাবনা।৪. রেজাউল, ঈশ্বরদী, পাবনা।৫. সানজিদা রহমান রুপা (৩৫), আশুলিয়া।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণকারীরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে প্রেমের ফাঁদে ফেলে মানুষকে জিম্মি করে অর্থ হাতিয়ে নিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category