শিরোনাম :
কুলিয়ারচরে রাস্তার দুই সাইড দখল মুক্ত না হওয়ায় নির্মাণাধীন রাস্তার কাজ বন্ধ মাধবপুরে ডিবি’র অভিযানে ১২৯ কেজি গাঁজা নারী গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে সুপারি বস্তায় ৩ কেজি গাঁজা, নারী আটক ভুরুঙ্গামারীতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত বাগেরহাটে খাস জমি অবমুক্ত করলেন এসিল্যান্ড কালীগঞ্জ পৌরসভা থেকে ৬০ জনকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনে বড়সড় অভিযান: ছোট সুমন বাহিনীর শীর্ষ সহযোগী অস্ত্রসহ ধরা জন্ম একদিনে, পরীক্ষাও একসাথে—ঠাকুরগাঁওয়ের তিন বোনের বিরল কাহিনি ভূরুঙ্গামারীতে ৩ কেজি গাঁজাসহ নওগাঁর নারীসহ আটক দুই ভৈরবে ভোজ্য তেলে অনিয়ম: প্রশাসনের অভিযানে জরিমানা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

ভূরুঙ্গামারীতে ৩ কেজি গাঁজাসহ নওগাঁর নারীসহ আটক দুই

মোঃ মাইদুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি / ৭ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, সার্কেল এএসপি ভূরুঙ্গামারী মুনতাসির মামুন মুনের নেতৃত্বে বাসটার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অটোরিকশাযোগে গাঁজা পাচারের সময় মোছাঃ মমতা বেগম (৫৫) নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত মমতা বেগম নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বেগুনতলা গ্রামের তাহের আলীর স্ত্রী বলে জানা গেছে।

পুলিশ জানায়, তিনি সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে সুপারি বোঝাই একটি বস্তার মধ্যে লুকিয়ে বাসযোগে ঢাকায় পাচারের প্রস্তুতি নিচ্ছিলেন। সন্দেহের ভিত্তিতে তার বহনকৃত বস্তা তল্লাশি করলে সুপারির নিচে সাদা প্যাকেটে মোড়ানো ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় অটোরিকশা চালককেও সহযোগী হিসেবে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী জানান, উদ্ধার হওয়া গাঁজার মালিক সুজা (৪২), পিতা-লোকমান, ওয়ার্ড নং-৭, পাথরডুবি ইউনিয়ন, ভূরুঙ্গামারীর বাসিন্দা।

পুলিশ আরও জানায়, সুজা ও তার ছোট ভাই সুজন এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। সুজন এর আগেও একাধিকবার মাদক মামলায় গ্রেফতার হয়েছিল এবং তার নামে ভূরুঙ্গামারী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category