কুমিল্লার ব্রাহ্মণপাড়া দক্ষিণ তেতাভূমি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭৫৫ পিস ইয়াবা উদ্ধার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
থানা পুলিশ সুত্রে জানা যায়,শনিবার (২৩ মে) ব্রাহ্মণপাড়া থানা সূত্রে জানা যায়, গত ২২ মে রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সৈকত মজুমদার সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি এলাকার ইদ্রিস মাস্টার বাড়িতে পলাতক আসামি মোঃ গিয়াস উদ্দিন প্রকাশ সুমনের বসতঘরের শয়ন কক্ষ তল্লাশি করে ৭৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।