নরসিংদীর বেলাবতে শহীদ জিয়া স্মৃতি মানবিক সামাজিক রক্তদান সংগঠনের উদ্যোগে সদস্য ফরম বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৯ টায় উপজেলার চর উজিলাব একতা বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কার্যালয়ে শহীদ জিয়া স্মৃতি মানবিক সামাজিক রক্তদান সংগঠনের উদ্যোগে সদস্য ফরম বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন, মোঃ সবুজ মিয়া, ডাঃ মনিরুজ্জামান মিন্টু, আসাদুজ্জামান পিন্টু, মোঃ রতন মিয়া, মোবারক, মাসুদ, সাইফুল ইসলাম, জলিল মিয়াসহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে রক্তদান একটি মহৎ উদ্যোগ। সমাজের অসহায় ও রোগীদের পাশে দাঁড়াতে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা আরও বলেন, নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করা সম্ভব হবে।
এ সময় সংগঠনের পক্ষ থেকে আগ্রহী ব্যক্তিদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয় এবং সকলকে মানবসেবায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।