• সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
Headline
ঈদ শুভেচ্ছা জানালেন জেলে সমিতির সভাপতি ছালা উদ্দিন (মাঝি) কুলিয়ারচরে মাদ্রাসা ছাত্রীকে যৌ’ন নি’র্যা’তন; ইমাম গ্রে’ফ’তা’র ১৮শত টাকা বাঁচাতে ট্রাকে চড়া, প্রা’ণ গেল নওগাঁর ৯ বন্ধুর কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মা’দক ব্যবসায়ী গ্রে’ফ’তার উপকূল এক্সপ্রেসের ছাদে বজ্রাঘাত, প্রা’ণ গেল যাত্রীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: ট্রাক উল্টে প্রাণ গেল ১৫ জনের রামিসা হত্যা: সোহেল ও স্ত্রী অ’ভিযুক্ত, পুলিশের চার্জশিট দেশের স্বার্থ অটুট রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রামিসার বিচার ৭ দিনের মধ্যে, ছুটি বাতিলের ইঙ্গিত-স্বরাষ্ট্রমন্ত্রী জাল প্রাপ্যতা শিট কাণ্ডে কাস্টমস প্রোগ্রামার আতিকুরের বেতন কমলো দুই ধাপ

কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মা’দক ব্যবসায়ী গ্রে’ফ’তার

সুজন চন্দ্র দাস, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ২৫ মে, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

শনিবার (২৪ মে) সকাল ১০টা ৫০ মিনিটে দাউদকান্দি পৌরসভার মেঘনা-গোমতী ব্রিজ টোলপ্লাজা এলাকা থেকে তাকে আটক করে।

গ্রেফতারকৃত আসামি জাবেদ হোসেন (৪৫) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বল্লভপুর (মিস্ত্রি বাড়ী) এলাকার মৃত জানু মিয়ার ছেলে। বর্তমানে তিনি চৌদ্দগ্রাম উপজেলার কালীকৃষ্ণ নগর (পাকার মাথা) এলাকায় বসবাস করতেন।

থানা পুলিশ সুত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ বারীর দিক নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মধু সুদন মজুমদার সঙ্গীয় ফোর্সসহ শনিবার (২৪ মে) সকাল ১০টা ৫০ মিনিটে দিবাকালীন স্পেশাল-১১ ডিউটি পালনকালে দাউদকান্দি পৌরসভার মেঘনা-গোমতী ব্রিজ টোলপ্লাজার প্রায় ৩০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে চেকপোস্ট পরিচালনার সময় জাবেদ হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আঃ বারীর জানান, উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category