গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ কাজল শেখের পিতা করম আলী শেখ (৯০) গতকাল বিকাল তিন ঘটিকার সময় বড় ছেলের বাড়িতে শেষ নিঃস্বাস ত্যাগ করেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন) তাঁর ১ ম জানাজার নামাজ রবিবার রাত ৯ ঘটিকার সময় জামালপুর হাবুর ধানের খলায় অনুষ্ঠিত হয়েছে, ২য় জানাজা সোমবার সকাল ৯ ঘটিকার সময় কলাপাটুয়া মোল্লা পাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। মরহুমের স্মৃতিচারণ করেন জামালপুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ফারুক মাষ্টার,জামালপুর ইউনিয়ন এর মেম্বার আনোয়ার হোসেন, মরহুমের জানাজার নামাজে ইমামতি করেন তাঁর বড় ছেলে আব্দুল রহিম।
তিনি মৃত্যুকালে তিন পুত্র, তিন কন্যা,নাতী,নাতনী সহ অসংখ্য গুণ গ্রাহী রেখে গেছেন, জানাজা নামাজ এর পরে মরহুম করম আলী শেখর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। সাংবাদিক কাজল শেখের পিতার মৃত্যুতে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এবং কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুক্তাদির হোসেন,সাবেক সহ সাধারণ সম্পাদক মো: সাজাদ্দ হোসেন, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ,সাবেক সদস্য মো: আলমগীর হোসেন, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সভাপতি মোঃ মোখলেসুর রহমান, সাধারণ সম্পাদক আলামিন দেওয়ান, সদস্য আহমেদ আলী, সদস্য পনির খন্দকার, সদস্য আব্দুল মতিন খান,কালীগঞ্জ টেলিভিশন ক্লাবের সভাপতি মোঃ মুজিবুর রহমান সহ কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্ব বৃন্দ মরহুম করম আলী শেখের বিদ্রেহী আত্মার মাখফেরাত কামনা করেন এবং শোক সভ্রান্ত পরিবাকে গভীর সমবেদনা জানান।