• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
Headline
কক্সবাজারে বিজিবির ৪ অভিযানে ২.০৭ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুত বস্তিবাসীর ন্যায্য অধিকার দাবিতে মানববন্ধন আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উদযাপিত অষ্টগ্রামে পুলিশের অভিযান: গাঁজাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার অষ্টগ্রামে ই’য়াবাসহ মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার নওগাঁয় শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা

নওগাঁয় মা’দকের শী’র্ষ ডিলার সুমন ও তার দুই সহযোগীকে গ্রে’ফ’তার

রাজেকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি:
প্রকাশকাল : বুধবার, ২৭ মে, ২০২৬

সোমবার দিবাগত গভীর রাতে নওগাঁ বাসস্ট্যান্ড এলাকায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে নওগাঁ শহরের অন্যতম শীর্ষ মাদক কারবারির ডিলার সুমন ও তার দুই সহযোগীকে ৫০০পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের কাছে গোপন তথ্য আসে , নওগাঁ সদর উপজেলার চকপ্রাণ গ্রামের সুমন দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। সে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে ঢাকা থেকে ইয়াবার চালান এনে নওগাঁ শহরের সুইপার কলোনিসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। মাদক নেটওয়ার্কের কারণে এলাকার উঠতি বয়সী তরুণ-তরুণীরা মাদকের ভয়াল ছোবলে বিপথগামী হয়ে পড়ছে। পুলিশ সুপার গুরুত্বের সাথে জেলা গোয়েন্দা শাখাকে পদক্ষেপ নিতে কড়া নির্দেশনা দিলে ডিবি পুলিশের একটি বিশেষ টিম গোপনে সুমনের গতিবিধির ওপর নজরদারি শুরু করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, সুমনের দুই সহযোগী ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে ইয়াবার চালান নিয়ে নওগাঁয় ফিরছে। এমন সংবাদের ভিত্তিতে ২৬ মে মধ্যরাতে নওগাঁ বাসস্ট্যান্ড এলাকায় সাদা পোশাকে বিশেষ চেকপোস্ট বসায় ডিবি পুলিশের অভিযানিক দল।

রাত গভীর হলে শাহ ফতে আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাউন্টারের সামনে এসে পৌঁছায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাস থেকে দ্রুত নেমে যাওয়ার চেষ্টা করে দুই যুবক। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের থামিয়ে পরিচয় নিশ্চিত করে দেহ তল্লাশি চালায়।

নওগাঁর বাংলা বাড়িয়া মুন্সিপাড়া এলাকার বাংগাবাড়িয়া মুন্সিপাড়া নরেশ রবিদাসের ছেলে
তল্লাশিকালে শান্ত রবিদাসের (২২) কাছে রক্ষিত
একটি শপিং ব্যাগের ভেতরে থাকা ছোট সাউন্ড বক্সের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা তিনটি জিপার প্যাকেটের মধ্যে থেকে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এসময় তার সহযোগী
নওগাঁর চকমুক্তার এলাকার মোয়াজ্জেম হোসেন ছেলে সাকিব হোসেন মিম (২৬) কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শান্ত রবিদাস পুলিশের কাছে স্বীকার করে, উদ্ধার হওয়া ইয়াবার চালান নওগাঁ শহরের মাদক ব্যবসায়ী সুমনের নির্দেশে ঢাকা থেকে আনা হয়েছিল। তিনি আরও জানান, চালান গ্রহণের জন্য সুমন নিজেই বাসস্ট্যান্ড এলাকার আশেপাশে অবস্থান করছিল।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে তাদের মাদক নেটওয়ার্কের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category