• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
Headline
শিশুমেলা বিদ্যানিকেতন-এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা আবারও সিরাজগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষক-কাজী দিলরুবা আজাদ শিল্পি নীলফামারীতে ডোমারে তরুণীর ম’র’দেহ উদ্ধার করেছে পুলিশ সরকারি ঈদ উপহারে নগদ অর্থ, জানতেন না অনেক দুস্থ মানুষ-ফজলুল হক মিলন কোতয়ালী পুলিশের অ’ভিযানে মা’দক কা’রবারি হোসেন গ্রে’ফ’তার ভৈরব ষ্টেশনে চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা মৌলভীবাজারে ঈদযাত্রা নিরাপদে বাস কাউন্টারে অ’ভিযান নওগাঁয় মা’দকের শী’র্ষ ডিলার সুমন ও তার দুই সহযোগীকে গ্রে’ফ’তার মোংলার ঠাকুরানী খাল পরিষ্কার কার্যক্রম উদ্বোধন করলেন পরিবেশ-প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও মেডিক্যাল কলেজের স্থান পরিদর্শনে- মির্জা ফখরুল

আবারও সিরাজগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষক-কাজী দিলরুবা আজাদ শিল্পি

খোরশেদ আলম খসরু,সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

২০২৬ সালে সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন কাজী দিলরুবা আজাদ শিল্পি। তিনি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ৪৪নং সোহাগপুর নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত (২০ মে)জেলার ৯ টি উপজেলা থেকে আগত শ্রেষ্ট শিক্ষক সহ সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে এক সাক্ষাৎকার অনুষ্ঠানের মাধ্যমে তিনি জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিবাচিত হন।
শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা, সৃজনশীল পাঠদান, শিক্ষার্থীবান্ধব কার্যক্রম এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন। এর আগে ২০১৮ সালেও তিনি সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন এবং সরকারি খরচে ফিলিপাইন ভ্রমণ করেছিলেন। এছাড়াও শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারি নারী হিসেবে জেলায় “জয়িতা” নির্বাচিত হন।২০২৪ সালে রাজশাহী বিভাগে গুণী শিক্ষক হিসেবে মনোনীত হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহন করেন। একই জেলায় দ্বিতীয়বারের মতো এ স্বীকৃতি অর্জন করায় শিক্ষা অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি।

এ বিষয়ে কাজী দিলরুবা আজাদ শিল্পী বলেন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমার মতে সকল শিক্ষক ই শ্রেষ্ঠত্বের দাবিদার কারন শিশুদের স্বপ্ন দেখান আর সেই স্বপ্নের পথে চলতে শেখান শিক্ষক।আমি সকল শিশুর মাঝে সফল এক জাতিকে খুজে পাই।

তিনি আরো বলেন আমি শিশু শিক্ষার্থীদের পাশে থেকে তাদের স্বপ্ন পুরনের পথে এগিয়ে নিতে তাদের সামর্থ্য আর চাহিদাকে প্রাধান্য দিয়ে থাকি।বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের তাদের মানসিকতা অনুযায়ী শেখাতে চেষ্টা করি।শিশুদের আচরণ বুঝে তাদের হাতে ধরে শেখানোর বিকল্প নেই বলেই মনে করি।
আমার এ সফলতার জন্য পরিবার সহকর্মী এবং বন্ধু বান্ধবের প্রতি ও মনোনীতকারি সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

কাজী দিলরুবা আজাদ শিল্পি শিক্ষানুরাগী পরিবারে বেড়ে উঠেছেন। তাঁর বাবা কাজী এ কে এম তাহের উদ্দিন আজাদ একজন সুপরিচিত শিক্ষানুরাগী। ব্যক্তিজীবনে তিনি নন্দিত শিক্ষক জাকির আলম-এর সহধর্মিণী।
স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সুধীজনেরা মনে করেন, কাজী দিলরুবা আজাদ শিল্পির এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং বেলকুচি উপজেলা ও সিরাজগঞ্জ জেলার জন্যও গৌরবের বিষয়। তাঁর এ অর্জনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category