• শুক্রবার, ২৯ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Headline
কুমিল্লা নদী পার হতে গিয়ে নেভি কলেজ শিক্ষার্থী নি’খোঁজ গোপালগঞ্জে পিকআপ-প্রাইভেটকার সং’ঘর্ষে আ’হত ২৬ না ফেরার দেশে চলে গেলন ঈব্রাহীম মিয়া, দাফন সম্পন্ন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে সিভিল সার্জনের ঈদ শুভেচ্ছা ও উন্নত খাবার বিতরণ পাঁচবিবিতে ২৭ গরু কোরবানি দিলেন মেয়র প্রার্থী- শামীম মন্ডল আমাদের শূন্য থেকে শুরু করতে হবে সাংবাদিকদের- মির্জা ফখরুল জয়পুরহাট চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার পরিবারে কুরবানির গোস্ত বিতরণ বেলকুচিতে গীতা স্কুল ও রাস্তা উদ্ভোধন করলেন এমপি আমিরুল ইসলাম খান নেতাকর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করলেন এমপি সালমান ওমর

বেলকুচিতে গীতা স্কুল ও রাস্তা উদ্ভোধন করলেন এমপি আমিরুল ইসলাম খান

খোরশেদ আলম খসরু, সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ২৯ মে, ২০২৬

বেলকুচিতে গীতা স্কুল ও রাস্তা উদ্ভোধন করলেন এমপি আমিরুল ইসলাম খান।
আজ শুক্রবার (২৯ মে) সকাল ১১ ঘটিকার সময় সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড মাইঝাইল গ্রামে একটি গীতা স্কুল ও রাস্তা উদ্ভোধন করেন সিরাজগঞ্জ ৫ আসনের মাননীয় এমপি আমিরুল ইসলাম খান আলিম। এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব বনি আমিন।এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির জেলা, উপজেলা ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে এমপি মহোদয় বলেন নির্বাচনি গণসংযোগের সময় এখানে এসেছিলাম। আমি আমাদের সনাতন ধর্মাবলম্বী বাসিন্দা দাদা-দিদি কাকা-কাকিদের চলাচলের দূর্ভোগ নিজ চোখে দেখে গিয়েছিলাম এবং কথা দিয়ে গিয়েছিলাম আমি এমপি নির্বাচিত হয়ে জনগণের সেবা করার সুযোগ পেলে আবার আসবো এবং এই রাস্তা করে দেব ইনশাল্লাহ।আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনারা আমাকে নির্বাচিত করেছেন।বিএনপি কথা দিলে কথা রাখে।আমি কথা দিয়েছিলাম এসেছি। নিজে থেকেই এসেছি আপনাদের ডাকতে হয়নি।রাস্তার সাথে আপনাদের একটি গীতা স্কুলও উদ্ভোধন করলাম।আশা করি আপনাদের ধর্মচর্চা এবং চলাচল দুটোই সুন্দরভাবে হবে।ভবিষ্যতে যেকোন প্রয়োজনে আমাকে স্মরণ করলেই আমি আসবো।তিনি আরও বলেন
আমরা হিন্দু মুসলিম মিলেমিশে যুগযুগ ধরে একে অপরের সাথে সহযোগী হয়ে বসবাস করছি। ভবিষ্যতেও একই ভাবে বসবাস করবো।কোন কুচক্রী মহল আমাদের এই অসাম্প্রদায়িকতা বিনষ্ট করতে পারবেনা।
এসময় সাবেক সদস্য সচিব,আগামীর বেলকুচি উপজেলার কান্ডারি বনি আমিন বলেন আমরা স্থানীয় নেতৃবৃন্দ আপনাদের পাশে রয়েছি।আপনাদের যেকোন প্রয়োজনে পাশে থাকবো।আপনাদের জীবনমান উন্নয়নে এমপি মহোদয়ের নেতৃত্বে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও একই ভাবে কাজ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category