• শুক্রবার, ২৯ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Headline
কুমিল্লা নদী পার হতে গিয়ে নেভি কলেজ শিক্ষার্থী নি’খোঁজ গোপালগঞ্জে পিকআপ-প্রাইভেটকার সং’ঘর্ষে আ’হত ২৬ না ফেরার দেশে চলে গেলন ঈব্রাহীম মিয়া, দাফন সম্পন্ন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে সিভিল সার্জনের ঈদ শুভেচ্ছা ও উন্নত খাবার বিতরণ পাঁচবিবিতে ২৭ গরু কোরবানি দিলেন মেয়র প্রার্থী- শামীম মন্ডল আমাদের শূন্য থেকে শুরু করতে হবে সাংবাদিকদের- মির্জা ফখরুল জয়পুরহাট চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার পরিবারে কুরবানির গোস্ত বিতরণ বেলকুচিতে গীতা স্কুল ও রাস্তা উদ্ভোধন করলেন এমপি আমিরুল ইসলাম খান নেতাকর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করলেন এমপি সালমান ওমর

জয়পুরহাট চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ২৯ মে, ২০২৬

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৬ এর তিন দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) সকাল ৯টায় জয়পুরহাট শহরের তেঘর উচ্চ বিদ্যালয় মাঠে জয়পুরহাট চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৬ এর আয়োজক কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক মোঃ গোলজার হোসেনের সভাপতিত্বে খেলার শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান।

এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট জজ কোর্টের জিপি অ্যাডভোকেট মো. ছালামত আলী,জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান সুইট, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুল আলিম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু, বিএনপি নেতা আলী হাসান মুক্তা, জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, ক্রীড়া সংগঠক সুব্বা সহ অন্যান্যরা।

তিন দিনব্যাপী এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন জয়পুরহাট তেঘর উচ্চ বিদ্যালয় ও খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮ টি ক্রিকেট দলগুলো হলো, জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল এমএ মডেল মাদ্রাসা,ভাদসা স্কুল,কেজি স্কুল, তেঘর স্কুল,খনজনপুর উচ্চ বিদ্যালয়, মাত্রাই উচ্চ বিদ্যালয়,মীরগ্রাম স্কুল।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ২৫ হাজার টাকা ও রানার্সআপ দলকে ১৫ হাজার টাকা প্রাইসমানি দেওয়া হবে।
তারিখঃ ২৯/০৫/২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category