• শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
Headline
বাগেরহাটে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড অষ্টগ্রামে নদীর তীর থেকে যুবকের থেঁতলানো মরদেহ উদ্ধার টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক মির্জাপুরে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলা, বৃদ্ধ আহত গোপালগঞ্জে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে একাধিক অভিযোগ বাগেরহাটে পাইলিং ছাড়াই সড়ক নির্মাণ, নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ জনপ্রত্যাশার বাজেটকে স্বাগত জানিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির গণসমাবেশ মোরেলগঞ্জে বাস মালিক সমিতির অফিসে হা’মলা-চাঁদাবাজি অভিযোগে মামলা ৭ লাখ ২৮ হাজার টাকার জাল নোটসহ ঠাকুরগাঁওয়ে ৭ জন আটক

গোপালগঞ্জে পিকআপ-প্রাইভেটকার সং’ঘর্ষে আ’হত ২৬

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ২৯ মে, ২০২৬

গোপালগঞ্জে পিকআপ ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ২২ জন তীর্থযাত্রীসহ অন্তত ২৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার উলপুরে এই দুর্ঘটনা ঘটে। মারাত্মক আহত ২৩ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদারীপুরের কদমবাড়ীর গণেশ পাগলের মেলা থেকে একটি পিকআপে করে ২৪ জন তীর্থযাত্রী খুলনার ডুমুরিয়ায় যাচ্ছিলেন। পিকআপটি গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের উলপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ও প্রাইভেটকারের আরোহীসহ মোট ২৬ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে মারাত্মক আহত ২৩ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category