• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
Headline
শতাধিক জাতের ফলের সমাহারে নওগাঁয় তিনদিনব্যাপী ফল ও আম মেলা জামালগঞ্জে প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনও’র পরিচিতি সভা জয়পুরহাটে শিশু ধ’র্ষণে’র অভিযোগে যাবজ্জীবন কা’রাদণ্ড কুমিল্লা জিলা স্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ পাঁচবিবি পৌর বিএনপি’র ২ নেতা বহিস্কার বাগেরহাটের কচুয়ায় বিএনপি নেতা মানফুজের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ কুমিল্লা চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নি’হত-১ মৌলভীবাজারে হাওরে মাছ ধরতে গিয়ে আপন দুই ভাইসহ, নি’হত ৩ রঙে-গন্ধে মুখর পানছড়ির জাতীয় ফল মেলা, প্রদর্শনীতে ৬৫ জাতের ফল শ্রীমঙ্গলে ময়লার বাগাড় স্থানান্তর নিয়ে গোলটেবিল বৈঠক

পাঁচবিবিতে ২৭ গরু কোরবানি দিলেন মেয়র প্রার্থী- শামীম মন্ডল

মো. বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ২৯ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে ২৭টি গরু জবাই করে ৩২শ অসহায় দুস্থ মানুষের মাঝে কোরবানীর গোশত বিতরণ করেছেন পাঁচবিবি পৌরসভার মেয়র পদপ্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন। মানবিক এই উদ্যোগকে ঘিরে সুবিধাভোগীদের মাঝে দেখা যায় স্বস্তি ও আনন্দের অনুভূতি।

শুক্রবার (২৯ মে) দুপুরে পাঁচবিবি সদরের মাস্টার মাইন্ড স্কুল প্রাঙ্গণে কোরবানি এসব গোশত বিতরণ করা হয়। ২৭ টি গরু জবাই ও মাংস প্রস্তুত করতে ৩০ জন কসাই রাত দুইটা থেকে বেলা ১২ টা পর্যন্ত কাজ করেন৷

অনেকেই জানান, সামর্থ্য না থাকায় এবার কোরবানি দিতে পারেননি তারা। এমন সময়ে এই সহায়তা তাদের ঈদের আনন্দকে কিছুটা হলেও পূর্ণ করেছে।

পাঁচবিবি পৌরসভার মেয়র পদপ্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক নেতা শামীম হোসেন জানান, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তার মূল লক্ষ্য। কোরবানির আনন্দ যেন সবাই ভাগাভাগি করে নিতে পারে, সেই চিন্তা থেকেই তার এই আয়োজন।

এসময় উপজেলা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক শামসুল হুদা মন্ডল দুলাল ও পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category