• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Headline
কুমিল্লার বুড়িচংয়ে নি’খোঁ’জের ৩ দিন পর পুকুরে মিলল রিকশাচালকের ম’রদে’হ কালীগঞ্জে তোফাজ্জল ডাক্তারের জানাজা ও দাফন সম্পন্ন মা’ম’লা বাণিজ্যের প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন, দুই কিশোরের মুক্তি দাবি ভূরুঙ্গামারীতে উপসহকারী কৃষি কর্মকর্তা ও মেম্বারের মেয়ের সম্পর্কের পর বিয়ে গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান: রাঙামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা পরিষদের খাদ্য সহায়তা ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৭২ পিস ইয়াবাসহ গ্রে’প্তার ৩ পাট ঘরে, এখন ধান চাষে ব্যস্ত টুঙ্গিপাড়ার কৃষক বাগেরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নি’হত উন্নয়নের প্রতিশ্রুতি থাকলেও-নেই দৃশ্যমান উন্নতি কচাকাটার গুরুত্বপূর্ণ সড়ক

গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান:

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে গণমাধ্যম এখনো প্রকৃত অর্থে স্বাধীন নয়। তিনি মনে করেন, বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করা জরুরি।

শুক্রবার (৭ আগষ্ট) সকালে বাগেরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দেশের সামগ্রিক রাজনৈতিক, অর্থনৈতিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক হত্যাকাণ্ড, সহিংসতা, দমন-পীড়ন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তিনি বলেন, “মানুষের নাভিশ্বাস উঠে গেছে। এই পরিস্থিতিতে সরকার কতটা সফল হয়েছে, সেই রায় জনগণই দেবে। এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।”

বিদ্যুৎ খাতের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, দেশের মানুষ পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছে না। অথচ ‘ভূতুড়ে বিলের’ কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

রাজনৈতিক সহিংসতা সম্পর্কে ডা. শফিকুর রহমান বলেন, দেশে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তার ভাষ্য অনুযায়ী, এ ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে।

গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, “গণমাধ্যম কোনো কালেই পুরোপুরি স্বাধীন ছিল না, এখনও স্বাধীন আছে বলে আমি মনে করি না। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাকতে হবে।”

বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কেন্দ্রীয় জামায়াত নেতা ও সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুছ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন’সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভা শেষে ডা. শফিকুর রহমান বাগেরহাট জেলা রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category