• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
Headline
পাটকেলঘাটায় পরিবহনের চাপায় এক সাইকেল আরোহীর মৃ-ত্যু শিক্ষক থাকা সত্বেও অফিসের কাজ ছেড়ে নিয়মিত ক্লাস নেন অফিস সহকারী দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান কাঁচি-চিরুনিতে ৫৫ বছর, ৭০-এও থামেননি প্রতুল শীল বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক রফিকুল ইসলামের জন্মদিন পালিত কাশিয়ানীতে সরকারি সড়কের জায়গা দখলের অভিযোগ، নির্মাণ হচ্ছে পাকা ভবন অফিসার্স ফোরামের সভাপতির সঙ্গে বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা পাহাড়ি-বাঙালি তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান করা হবে-আইনমন্ত্রী

সাংবাদিক আলাল উদ্দিনের মায়ের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, সাংবাদিক মোঃ আলাল উদ্দিনের মমতাময়ী মাতা মরহুমা রোকেয়া বেগমের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সাংবাদিক আলাল উদ্দিনের কনিষ্ঠ বোন রীনার উদ্যোগে ছনছাড়া এতিমখানায় দুই শতাধিক এতিম ও হতদরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ ছাড়া শনিবার বাদ আছর নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার কার্যালয়ে মরহুমা রোকেয়া বেগমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে নিসচা ভৈরব শাখার সহ-সভাপতি ও ভৈরব উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নিসচার পৃষ্ঠপোষক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল হক, সহ-সভাপতি জসিম উদ্দিন রবীন, সহ-সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সুজন, প্রভাষক ইমরান হোসাইন, সাবিনা ইয়াসমিন, অর্থ সম্পাদক মোঃ জাকির হোসাইন বিএসসি, প্রকাশনা সম্পাদক জেসমিন আক্তার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ হাবিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক ফাতেমা বেগম দীপালী, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা রহমান সুধা।
এ সময় আরও উপস্থিত ছিলেন নিসচার কার্যনির্বাহী সদস্য শাহীনা আক্তার নীলিমা, মোঃ জহিরুল ইসলাম, মোঃ এনামুল হক, হাজী মোঃ কুদ্দুস হক, মোঃ লোকমান হোসেন, ফারজানা সাদেহা, রঞ্জিতা বেগম এবং সাধারণ সদস্য মোঃ দেলোয়ার হোসেন, মোঃ জুয়েল মিয়া, হাসিনা বেগম, রুনা লায়লা, পারভীন বেগম, শফিকুল ইসলামসহ নিসচা পরিবারের সদস্যবৃন্দ।
দোয়া মাহফিল পরিচালনা করেন ভৈরব উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত মাওলানা এনায়েতুল্লাহ ভৈরবী ও মুফতি আরিফুল ইসলাম যুক্তিসাহী।
দোয়া শেষে মরহুমা রোকেয়া বেগমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
উল্লেখ্য, মরহুমা রোকেয়া বেগম ২০২৪ সালের ১২ আগস্ট রাত ১০টায় ঢাকার হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category