• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
Headline
পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

পাটকেলঘাটায় পরিবহনের চাপায় এক সাইকেল আরোহীর মৃ-ত্যু

মামুন,সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাটকেলঘাটায় পরিবহনের চাপায় এক সাইকেল আরোহীর মৃ-ত্যু
মোঃ খলিলুর রহমান: দ্রুতগামী পরিবহন বাস চাপায় এক পথচারী সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার(১৩সেপ্টেম্বর) সকাল সোয়া ৯ টার দিকে সাতক্ষীরা–খুলনা সড়কের পাটকেলঘাটা নতুন থানা(আজিজ কমপ্লেক্সে) র সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাইসাইকেল আরোহী আব্দুল মজিদ গাজী(৬৫) সাতক্ষীরা সদরের বিনেরপোতা গ্রামের মৃত আব্দুল গাজীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান,আব্দুল মজিদ গাজী রবিবার সকাল সোয়া নয়টার দিকে সাইকেল চালিয়ে পাটকেলঘাটা থেকে বিনেরপোতা যাওয়ার সময় আজিজ কমপ্লেক্সের সামনে সাতক্ষীরাগামি একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আব্দুল মজিদ গাজী নামের এক পথচারীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক যাত্রীবাহী বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি খুলনার খর্নিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category