• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
Headline
পাটকেলঘাটায় পরিবহনের চাপায় এক সাইকেল আরোহীর মৃ-ত্যু শিক্ষক থাকা সত্বেও অফিসের কাজ ছেড়ে নিয়মিত ক্লাস নেন অফিস সহকারী দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান কাঁচি-চিরুনিতে ৫৫ বছর, ৭০-এও থামেননি প্রতুল শীল বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক রফিকুল ইসলামের জন্মদিন পালিত কাশিয়ানীতে সরকারি সড়কের জায়গা দখলের অভিযোগ، নির্মাণ হচ্ছে পাকা ভবন অফিসার্স ফোরামের সভাপতির সঙ্গে বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা পাহাড়ি-বাঙালি তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান করা হবে-আইনমন্ত্রী

কাশিয়ানীতে সরকারি সড়কের জায়গা দখলের অভিযোগ، নির্মাণ হচ্ছে পাকা ভবন

শামীম হাসান রিংকু, গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের রাহুথড় উত্তর পাড়ায় সরকারি সংযোগ সড়কের জায়গা দখল করে স্থায়ী পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, রাহুথড় উত্তর পাড়া রাহুথড় বাজার থেকে হাতিয়াড়া যাওয়ার এলজিইডি’র পাকা সংযোগ সড়কটি দখল করে বাড়ি নির্মাণ করছেন একই এলাকার বাসিন্দা মৃত কর্নধর মন্ডলের ছেলে শ্রীদাম মন্ডল।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এলজিইডি’র পাকা রাস্তার হ্যাজিং (Edge) এর ইটের সীমানা ঘেঁষে এবং আংশিক জায়গা জুড়ে ইট-সিমেন্ট দিয়ে স্থায়ী বিল্ডিং নির্মাণের কাজ চলছে। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী পথচারী, ভ্যান ও ছোট যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। ভবিষ্যতে রাস্তা প্রশস্তকরণেও বাধা সৃষ্টি হবে বলে জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সরকারি রাস্তার জায়গা দখল করে এভাবে ভবন নির্মাণ সম্পূর্ণ বেআইনি। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। দ্রুত অবৈধ স্থাপনা অপসারণ না করলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে অভিযুক্ত শ্রীদাম মন্ডলের সাথে যোগাযোগ করলে তিনি পাকা রাস্তা মাঝ পর্যন্ত নিজের যায়গা বলে দাবি করেন। একাধিকবার এলাকার বিভিন্ন শ্রেণির বেক্তিবর্গ দিয়ে জমি মাপা হলে তাকে রাস্তা পর্যন্ত জমি মেপে বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও জানান।

এ ব্যাপারে হাতিয়াড়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা অধির মন্ডল বলেন, বিষয়টি আমি শুনেছি। উপজেলায় অফিসের কাজ থাকার জন্য আর যাওয়া হয়নি। অফিসের লোক পাঠিয়ে নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে।খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনকে অবহিত করা হবে।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এর দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা দ্রুত সরেজমিনে তদন্ত করে সরকারি সড়কের জায়গা উদ্ধার ও অবৈধ নির্মাণ বন্ধের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category