• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
Headline
পাটকেলঘাটায় পরিবহনের চাপায় এক সাইকেল আরোহীর মৃ-ত্যু শিক্ষক থাকা সত্বেও অফিসের কাজ ছেড়ে নিয়মিত ক্লাস নেন অফিস সহকারী দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান কাঁচি-চিরুনিতে ৫৫ বছর, ৭০-এও থামেননি প্রতুল শীল বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক রফিকুল ইসলামের জন্মদিন পালিত কাশিয়ানীতে সরকারি সড়কের জায়গা দখলের অভিযোগ، নির্মাণ হচ্ছে পাকা ভবন অফিসার্স ফোরামের সভাপতির সঙ্গে বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা পাহাড়ি-বাঙালি তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান করা হবে-আইনমন্ত্রী

পাহাড়ি-বাঙালি তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ

মো.কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি ও বাঙালি তরুণদের কারিগরি দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে রাঙামাটির নানিয়ারচর জোনের উদ্যোগে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ-২০২৬’ শুরু হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নানিয়ারচর জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর চলমান সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণ কার্যক্রম নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, পিএসসির দিকনির্দেশনায় পরিচালিত হচ্ছে।
প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম। এতে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর ১৪ জন তরুণ অংশগ্রহণ করছেন।জোন সূত্রে জানা গেছে, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মোবাইল ফোন সার্ভিসিংয়ের মৌলিক ধারণা, বিভিন্ন ধরনের ত্রুটি শনাক্তকরণ ও মেরামত পদ্ধতি এবং মোবাইল সার্ভিসিংয়ে ব্যবহৃত বিভিন্ন ধরনের টুলসের ব্যবহার সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।বর্তমান বিশ্বে প্রযুক্তিনির্ভরতার সঙ্গে মোবাইল ফোনের ব্যবহারও ব্যাপকভাবে বেড়েছে। যোগাযোগের পাশাপাশি শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, তথ্যপ্রযুক্তি ও দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে মোবাইল ফোন এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফলে মোবাইল সার্ভিসিংয়ের মতো বাস্তবমুখী কারিগরি দক্ষতা তরুণদের জন্য কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে পারে।
আয়োজকরা জানান, পার্বত্য চট্টগ্রামের তরুণ প্রজন্মকে আধুনিক ও কারিগরি দক্ষতায় দক্ষ করে গড়ে তোলা, তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজ এলাকায় মোবাইল সার্ভিসিংয়ের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ নিতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম বলেন, শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ একটি অঞ্চলের টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। তরুণদের বাস্তবমুখী কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ সৃষ্টি করা সম্ভব। পাশাপাশি পাহাড়ি ও বাঙালি তরুণদের একই প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করার ফলে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ পার্বত্য চট্টগ্রামের তরুণদের কারিগরি শিক্ষায় আগ্রহী করে তোলার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। একই সঙ্গে এটি সামাজিক সম্প্রীতি ও অঞ্চলের আর্থ-সামাজিক অগ্রগতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।এ সময় নানিয়ারচর জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শহিদুল্লাহসহ জোনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, প্রশিক্ষণে অংশগ্রহণকারী ১৪ জন তরুণের প্রত্যেককে নানিয়ারচর জোনের পক্ষ থেকে মোবাইল সার্ভিসিং টুলস ও প্রয়োজনীয় সার্ভিসিং সামগ্রী প্রদান করা হয়েছে। এসব সরঞ্জাম প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ এবং পরবর্তীতে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category