• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
Headline
পাটকেলঘাটায় পরিবহনের চাপায় এক সাইকেল আরোহীর মৃ-ত্যু শিক্ষক থাকা সত্বেও অফিসের কাজ ছেড়ে নিয়মিত ক্লাস নেন অফিস সহকারী দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান কাঁচি-চিরুনিতে ৫৫ বছর, ৭০-এও থামেননি প্রতুল শীল বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক রফিকুল ইসলামের জন্মদিন পালিত কাশিয়ানীতে সরকারি সড়কের জায়গা দখলের অভিযোগ، নির্মাণ হচ্ছে পাকা ভবন অফিসার্স ফোরামের সভাপতির সঙ্গে বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা পাহাড়ি-বাঙালি তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান করা হবে-আইনমন্ত্রী

অফিসার্স ফোরামের সভাপতির সঙ্গে বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাগেরহাট অফিসার্স ফোরামের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রটোকল অফিসার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম বাবলু এর সঙ্গে বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট স্কিল আইটি মিলনায়তনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার ও সাধারণ সম্পাদক তানভীর সোহেল-সহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বাগেরহাটের বিভিন্ন সমসাময়িক বিষয়, স্থানীয় সাংবাদিকতা, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং জেলার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় ড. ফরিদুল ইসলাম বাবলু বাগেরহাটের সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় অন্যানের মধ্যে বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আজাদ রশিদী, এম. এ. ওয়াদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদ হাসান, অর্থ সম্পাদক মাহাবুবুর রহমান বাদল, দপ্তর সম্পাদক আবুল কালাম আসাদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জাহাঙ্গীর শেখ, সাংবাদিক রুহুল আমিন বাবু, বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শেখ আসাদুর রহমান, এনামুল ইসলাম খান, মেহেদী হাসান রনি’সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category