• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
Headline
পাটকেলঘাটায় পরিবহনের চাপায় এক সাইকেল আরোহীর মৃ-ত্যু শিক্ষক থাকা সত্বেও অফিসের কাজ ছেড়ে নিয়মিত ক্লাস নেন অফিস সহকারী দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান কাঁচি-চিরুনিতে ৫৫ বছর, ৭০-এও থামেননি প্রতুল শীল বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক রফিকুল ইসলামের জন্মদিন পালিত কাশিয়ানীতে সরকারি সড়কের জায়গা দখলের অভিযোগ، নির্মাণ হচ্ছে পাকা ভবন অফিসার্স ফোরামের সভাপতির সঙ্গে বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা পাহাড়ি-বাঙালি তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান করা হবে-আইনমন্ত্রী

সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম

মামুন,সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

​নিভে গেল সাতক্ষীরার সংবাদ অঙ্গনের এক প্রিয় ব্যক্তিত্ব। নিবেদিতপ্রাণ সাংবাদিক, সাতক্ষীরা জেলা ইলেকট্রনিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি শেখ আব্দুল আলীম আর নেই। ঢাকাস্থ একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মাগরিবের নামাজের পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

​শনিবার জোহরের নামাজের পর দুপুর দুইটায় সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। অশ্রুসিক্ত চোখে ও গভীর শোকের আবহাওয়ায় হাফেজ মাসুম বিল্লাহর ইমামতিতে শত শত মানুষ অংশ নেন এ জানাজায়। সর্বস্তরের মানুষের চোখের জলে ভিজে শেষবিদায় নেন এই প্রিয়মুখ।

​প্রিয় সহকর্মীকে হারিয়ে স্তব্ধ সাতক্ষীরার সাংবাদিক সমাজ ও ব্যবসায়ী মহল। জানাজাপূর্ব সংক্ষিপ্ত স্মৃতিচারণ সভায় পরম শ্রদ্ধায় অশ্রুসিক্ত বাক্যে মরহুমের কর্মময় জীবনের কথা স্মরণ করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। এই সংক্ষিপ্ত শোকসমাবেশে অংশ নিয়ে মরহুমের জীবন ও কর্মের ওপর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট শফিউল ইসলাম খান, সাংবাদিক আব্দুল বারি, দৈনিক পত্রদূত পত্রিকার বার্তা ওসম্পাদক এস এম শহীদ উল ইসলাম, সহকারী সম্পাদক মো. সাখাওয়াতউল্যাহ, অনলাইন ইনচার্জ আসাদুজ্জামান সরদার, নিজস্ব প্রতিনিধি জি এম আমিনুল হক, সাংবাদিক আমিরুজ্জামান বাবু, মোহাম্মদ জিল্লুর রহমান, সৈয়দ রফিকুল ইসলাম শাওন, মেহেদী হাসান শিমুল, এম ইদ্রিস আলী, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আবুল কালাম, সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মহিদার রহমান, সাবেক কাউন্সিলর শফিক-উদ-দৌলা সাগর, সাংবাদিক সিরাজুল ইসলাম ও আতিয়ার রহমানসহ স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের গুণীজনেরা।

​জানাজা শেষে এক হৃদয়বিদারক পরিবেশে শেখ আব্দুল আলীমকে শহরের কামালনগর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। স্বজন ও সহকর্মীদের কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে গোরস্থান প্রাঙ্গণে।

​পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ফুসফুসে বাতাস প্রবেশের বিরল ও জটিল সমস্যায় ভুগছিলেন তিনি। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসকদের জরুরি পরামর্শে অত্যন্ত সংকটজনক অবস্থায় তাঁকে রাজধানী ঢাকার ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি প্রতিনিধিদল তাঁর ফুসফুসে একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছিলেন। অস্ত্রোপচার শেষে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় সন্ধ্যার দিকে হঠাৎ তীব্র খিঁচুনি ওঠে। মুহূর্তের মধ্যেই শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category