• রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
Headline
মৌলভীবাজারে জিয়া রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীর দোয়া মাহফিল কক্সবাজারে এনপিএস ও সাংবাদিক সংস্থার ঈদ শুভেচ্ছা বিনিময় বেলাবো প্রেসক্লাব সাংবাদিকদের সঙ্গে প্রধান শিক্ষকের মতবিনিময় ভৈরবে এতিম ও‌‌ বিধবা মাতাদের মাঝে কোরবানির মাংস বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে দোয়া ও আলোচনা বেলকুচিতে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিল জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে গোবিপ্রবি শিক্ষক ফোরামের শ্রদ্ধা মৌলভীবাজারে জিয়ার স্মৃতিতে বইমেলা, উদ্বোধন-এমপি নাসের রহমান গোপালগঞ্জে ৭ বছরের শিশুকে ব’লা’ৎকার নওগাঁয় ভোরের আলোয় তারুণ্যের জয়গান, ৭শত দৌড়বিদে মুখর রাণীনগর

ভৈরবে এতিম ও‌‌ বিধবা মাতাদের মাঝে কোরবানির মাংস বিতরণ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ৩০ মে, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে ৩৮০ জন এতিম ও বিধবা মাতাদের মাঝে কোরবানির গোস্ত বিতরণ করেছে হাজি আসমত আলি বালিকা এতিমখানার পক্ষ থেকে। গতকাল ২৯ মে শুক্রবার দুপুরে উল্লিখিত প্রতিষ্ঠান চত্বরে এ গোস্ত বিতরণ করা হয়।

আন্তর্জাতিক সাহায্য সংস্থা কাতার চ্যারিটি বাংলাদেশের অর্থায়নে প্রতিবারের ন্যায় এবারও ২৯ মে ২০২৬ ঈদের পর দিন শুক্রবার হাজি আসমত আলি এতিম বালিকা শিশু পরিবারের ৩৮০ জন এতিম ও বিধবা মাতাদের মাঝে প্রত্যেককে ২ কেজি করে কোরবানির মাংস বিতরণ করা হয় প্রতিষ্ঠান প্রাঙ্গণে। মাংস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার চ্যারেটি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডাঃ আমিন হাফিজ উমর, হাজি আসমত আলি, এতিম বালিকা শিশু পরিবারের সভাপতিও ভৈরব পৌরসভার সাবেক মেয়র আলহাজ ইফতেখার হোসেন বেনু, সাধারণ সম্পাদক এবং ভৈরব পৌরসভার ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার মাহিন সিদ্দিকী, নরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাপিয়া সিদ্দিকী, প্রজেক্ট ম্যানেজার ইউসুফ আহমেদ গালিব, কাতার চ্যারিটি বাংলাদেশের ভৈরব প্রজেক্টের সুপারেন্টন্ট মাহমুদা আক্তার, হিসাবরক্ষক মুজিবুর রহমান, দক্ষতা উন্নয়ন বিভাগের ইনচার্জ ইকরাম বখস্, সহকারী হোস্টেল সুপার শাহিদা বেগম ও জেসমিন আক্তার প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা ও অভিনেতা সাঈদুর রহমান বাবলু ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category