• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
Headline
বেলাবোতে উপজেলা পর্যায়ে “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত হলুদের জোয়ারে ভাসল ঠাকুরগাঁও, ব্রাজিল ভক্তদের বিশাল মিছিল সামাজিক অ’প’রা’ধ নির্মূলে অষ্টগ্রাম থানার উদ্যোগে মতবিনিময় সভা কররী-ক্ষুদ্রচাকশ্রী মাঠে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ভারতের আগ্রাসন ও পুশ-ইন রুখে দেবে বিজিবি-জনগণ: এমপি বুলবুল বাগেরহাটে ‘স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং’ প্রোগ্রাম অনুষ্ঠিত অষ্টগ্রামে বিডি ক্লিনের সদস্য সম্মেলনে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা পাঁচবিবিতে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ পাঁচবিবিতে পানি প্রবাহের পথ বন্ধ করায় রাস্তায় জলাবদ্ধতা,চলাচলে জনদূর্ভোগ

চুলকাটি প্রেসক্লাবে শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ৩১ মে, ২০২৬

বাগেরহাট সদর উপজেলার চুলকাটি প্রেসক্লাবে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের অন্যতম স্থপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

রবিবার (৩১ মে) সন্ধ্যা ৭টার সময় প্রেসক্লাব হলরুমে চুলকাটি প্রেসক্লাবে সভাপতি সেকেন্দার মোড়লের সভাপতিত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এসময় চুলকাটি প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশপ্রেম ও জাতীয়তাবাদী আদর্শের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

আলোচনা ও দোয়া মাহফিলে বিভিন্ন প্রিন্টমিডিয়া ও গণমাধ্যমকর্মীরস বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ চির বহমান দেশ মাটি ও মানুষের কল্যাণে তিনি কাজ করেছেন। বহুদলীয় গণতন্ত্র ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় এবং দেশের উন্নয়নে সাংবাদিকদের ভুমিকা বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। চুলকাটি প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।

দোয়া পরিচালনা করেন চুলকাটি প্রেসক্লাবের সদস্য ফকির আসাদুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category