• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
Headline
তাওহীদার আ’ত্ম’হ’ত্যা: চার দিনেও মিলেনি প্রকৃত কারণ একটি বাচ্চাকে টেনে নিয়ে গেল খান জাহান আলী মাজারের কুমির টেকনাফে শিশু ধ’র্ষ/ণের চেষ্টার অ’ভিযোগে এক ব্যক্তি আ’টক নওগাঁয় নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ভৈরব বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের কমিটি গঠন, সভাপতি অরিত্র, সাধারণ সম্পাদক মাহী শ্রীমঙ্গল হাসপাতালে মেয়াদোত্তীর্ণ পাউরুটি সরবরাহের অভিযোগ ফেসবুকে মহানবী (সা.)-এর সহধর্মিণীকে নিয়ে আপত্তিকর মন্তব্য: হালুয়াঘাটে মানববন্ধন মধুপুর ফিল্ম ক্লাবের আয়োজনে রিলস্ উৎসব ও পরিচিতি সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রীর পরকীয়া ধরায় ব্যবসায়ী স্বামীকে মার’ধরের অ’ভিযোগ না ফেরার দেশে চলে গেলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

নওগাঁয় নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

রাজেকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১ জুন, ২০২৬

নওগাঁয় বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

রবিবার ৩১ মে দুপুরে জেলা ছাত্রলীগ নেতা বাপ্পি হাসান তৌহিদের নেতৃত্বে বাইপাস সড়কের তুলশী গঙ্গা ব্রিজ এলাকায় মিছিলটি মিছিল বের করলেও ওই দিন রাত ১১ টার দিকে প্রকাশ পায়।

জানা যায়, রোববার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। নওগাঁ জেলা ছাত্রলীগের নির্দেশনায় ছাত্রলীগ নেতা বাপ্পি হাসান তৌহিদের নেতৃত্বে ২০-৩০ জন নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করে। তাদের কারো মুখে ছিল মাক্স। বিক্ষোভ মিছিলের কয়েক সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। সেখানে সাদা পাঞ্জাবি পরিহিত এক যুবক সামনে থেকে নেতৃত্ব দিয়ে জয় বাংলাসহ বিভিন্ন শ্লোগান দিচ্ছে।

আর তাদের হাতে ছিল বড় ব্যানার। ব্যানারে লেখা আছে শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সেই সাথে সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

জানতে চাইলে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান মুঠোফোনে বলেন, তাদের মিছিলের বিষয়ে আমার জানা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category