• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
Headline
ব্রাহ্মণপাড়া থানার অভিযানে ৮০ বোতল বিদেশি মদ জব্দ বিয়ানীবাজারে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অ’ভিযোগে বৃদ্ধ গ্রে’প্তার মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে অসহায় বাবা মা বিয়ানীবাজারে তাওহীদার মৃ’ত্যুর ঘটনায় নতুন মোড়, অ’ভিযুক্ত ছাত্রদল নেতা পাঁচবিবি সীমান্তে বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা আমরণ অনশণ সফল করার লক্ষে,নীলফামারীতে প্রস্তুতি মুলক সভা জয়পুরহাটের পাঁচবিবিতে বজ্রপাতে কৃষকের মৃ’ত্যু গোপালগঞ্জে আওয়ামী লীগের ১২শ’ নেতা-কর্মী যোগ দিলেন বিএনপিতে নওগাঁয় ডিসি-এসপি পরিচয়ে চাঁ’দাবাজি, আঞ্চলিক প্রতারক নাইম গ্রে’প্তার বাগেরহাটে ঘেরে লবণ পানি নিয়ে সং’ঘর্ষ, আ’হত ৫

খানজাহান আলী দিঘি’র কুমিরে টেনে নিয়ে যাওয়া শিশুর ম’রদেহ উদ্ধার

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি:
প্রকাশকাল : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

কুমিরে টেনে নিয়ে যাওয়ার সাড়ে ৮ ঘণ্টা পর ফাতেমা আক্তারের মরদেহ উদ্ধার

বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ:) মাজার-সংলগ্ন দিঘির ঘাট থেকে ফাতেমা আক্তার (৭) নামে এক শিশুকে কুমির টেনে নিয়ে যাওয়ার প্রায় সাড়ে আট ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) ভোরে মহিলা ঘাটের পাশ থেকে শিশুটির মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মামুনুর রশিদ।

তিনি বলেন, সোমবার রাত প্রায় ৮টার দিকে শিশুটি কুমিরের হামলার শিকার হয়ে নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। রাতভর অনুসন্ধান চালানোর পর মঙ্গলবার ভোরে মহিলা ঘাটের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১ জুন) রাত ৮টার দিকে এক মানসিক প্রতিবন্ধী নারী’র মেয়ে ফাতেমা মাজারের দিঘিতে গোসল করতে নামে। এ সময় দিঘিতে থাকা কুমির হঠাৎ শিশুটির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং কামড়ে ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। এ সময় ফাতেমার চিৎকারে মাজার এলাকায় থাকা লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা তৎক্ষণাৎ নৌকা নিয়ে দিঘিতে নেমে উদ্ধার তৎপরতা শুরু করেন। এরপর শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ, মাজারের খাদেম ও স্থানীয়রা সম্মিলিতভাবে অভিযান চালান।

মাজারের দোকানদার বীনা বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে কুমিরের কামড়ের দাগ রয়েছে।

মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম জানান, ভোরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ মহিলা ঘাটে রাখা হয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে মরদেহ দাফন ও পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category