• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

পাঁচবিবিতে ফেস্টিভাল ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

মো.বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

মাদকে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে ওয়ার্ড ফেস্টিভাল ফুটবল টুর্নামেন্ট সিজন-২ এর চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।

২রা জুন মঙ্গলবার বিকেলে উপজেলার আওলাই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আয়োজনে শন্তাগুড়নি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের চুড়ান্ত খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ৮নং আওলাই ইউপি’র চেয়ারম্যান একরামুল হক চৌধুরী তৌহিদ।
এসময় উপস্থিত ছিলেন কামদিয়া নুরুল হক ডিগ্রী কলেজের প্রভাষক ওবাইদুর রহমান আলম, শাইলট্রি বিএম কলেজের প্রভাষক মোঃ মজিবুর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম রাব্বানী রাব্বী, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম রনি, ইউপি সদস্য হাম্মদ আলী, যুবনেতা আতিকুর রহমান আতিক, সমন্বয়ক সেলিম প্রমুখ।
চুড়ান্ত খেলায় শন্তা র‍্যাপটার্স ফুটবল একাদশ ও ফতেপুর ফাইটার্স অংশ গ্রহণ করেন। নির্ধারিত সময়ে গোল শুন্য থাকায় ট্রাইব্রেকারে শন্তা র‍্যাপটার্স ফুটবল একাদশকে ৬-৭ গোলে পরাজিত করে ফতেপুর ফাইটার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
এর পূর্বে একই মাঠে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ডোলপাড়া ফুটবল একাদশ ১-০ গোলে চাটখুর ফুটবল একাদশ কে পরাজিত করে তৃতীয় স্থান লাভ করেন। বিজয়ীদের মাঝে অতিথিরা পুরুস্কার তুলে দেন।
খেলাটি পরিচালনা করেন জাকির হোসেন। তাকে সহযোগিতা করেন আব্দুল মান্নান ও মহিন। টুর্নামেন্টের ধারা বিবরণীতে ছিলেন মোঃ মিজানুর রহমান মিজান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category