জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে হামিম (৩) নামের এক শিশুর মর্মান্তিত মৃত্যু হয়েছে।
৪ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ন’টার দিকে উপজেলার পাঁচবিবি-হিলি সড়কের দরগাপাড়া (উত্তর নওদা) নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত হামিম দরগাপাড়া গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হামিমের বাবা শফিকুল ইসলাম সকালে ধান শুকানোর জন্য বাড়ী থেকে বের হয়ে পাঁচবিবি-হিলি সড়ক অতিক্রম করে পশ্চিম পাশে আঙ্গিনার দিকে যাওয়ার সময় পিছনে শিশু হামিমও যাচ্ছিল। এসময় বেপরোয়া গতিতে পাঁচবিবির দিক থেকে আসা অজ্ঞাত নামা একটি পিকনিকের বাস শিশু হামিমকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হন। তবে বাসটি শিশুটিকে চাপা দিয়ে দ্রæত গতিতে পালিয়ে যাওয়ায় কেউ সনাক্তরণ করতে পারেননি। শিশু হামিমের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে আসে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অজ্ঞাত নামা বাসটিকে সনাক্তকরণের পুলিশ কাজ করছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।