• বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
Headline
বোরকা-অটোচালকের ছদ্মবেশে অভিযান: অষ্টগ্রামে দম্পতি গ্রে’প্তার, ১৬৭ ই’য়াবা উদ্ধার নাড়ুর নাম করে কুরিয়ার সার্ভিসে আসলো ১৪ কেজি গাঁজা, উদ্বার করলো ডিবি সাংবাদিক সোহান’র নানা আজগর আলী মিয়া নবম মৃত্যু বার্ষিকী আজ কালীগঞ্জে বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট তরুণীদের ব্যক্তিগত ছবি ধারণ করে ব্ল্যাকমেইল; পুলিশের জালে বিকৃত রুচির যুবক জয়পুরহাটের ‎আক্কেলপুরে এক দিনে তিনজনের লাশ উদ্ধার জাপানের কোবেতে বাংলাদেশী কমিউনিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নেত্রকোনার সোমেশ্বরী নদীতে গোসলে নেমে যুবকের মৃ’ত্যু গোপালগঞ্জে সরকারি খাস জমি দখলমুক্তে উলপুর বাজারে উচ্ছেদ অভিযান পাঁচবিবিতে জোড় পূর্বক বাড়ী নির্মানের অভিযোগ

দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালত: খাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

এ.কে পালাশ কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

কুমিল্লার দেবিদ্বার দেবিদ্বারের মধ্যপাড়া মরিচা এলাকায় অবস্থিত মোসলেম ফুড অ্যান্ড বেভারেজ মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া পণ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ জুন) উপজেলা প্রশাসন, দেবিদ্বার এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কুমিল্লা জেলা অফিসের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানকালে দেবিদ্বারের মধ্যপাড়া, মরিচা এলাকায় অবস্থিত মোসলেম ফুড অ্যান্ড বেভারেজ-এ অনিয়মের প্রমাণ পাওয়া যায়। মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ২৪(১)/৪১ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেবিদ্বার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল উদ্দীন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা জেলা অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. ইকবাল আহাম্মদ এবং পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং আইন মেনে উৎপাদন ও বাজারজাতকরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।
জনস্বার্থে বিএসটিআই ও উপজেলা প্রশাসনের এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category