• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Headline
পানছড়িতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্ধোধন পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অষ্টগ্রামে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক ঝুপড়ি ঘরে মানবেতর জীবন, পুনর্বাসন চান বৃদ্ধ লুৎফর রহমান পরিবেশ সুরক্ষায় বুডিরচর ইউনিয়ন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি জমি বিরোধে লন্ডন প্রবাসী বাহার মিয়ার পরিবারকে হু’মকির অ’ভিযোগ নাটোরের লালপুরে ইউপি সদস্য মনির বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জে মুকসুদপুরে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ নওগাঁয় ব্যবসায়িক ঈর্ষার জেরে মোবাইল ব্যবসায়ীকে হ’ত্যা, গ্রে’প্তার ২ নি’খোঁ’জের তিন দিন পর পুকুর থেকে যুবকের ম’রদেহ উদ্ধার

রাঙ্গামাটিতে কোতয়ালী পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৪

মো.কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১০ জুন, ২০২৬

রাঙ্গামাটি জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৮ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ এক মাদক কারবারি এবং সাজা পরোয়ানাভুক্ত ও পলাতক এজাহারনামীয় আসামিসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।১০ জুন (২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।​পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে বিসিক শিল্পনগরী সংলগ্ন মানিকছড়ি এলাকা থেকে চিকন চান চাকমা (৫১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

এ সময় তার হেফাজত থেকে ১৮ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-০৭) রুজু করা হয়েছে।​এদিকে, আদালতের সাজা পরোয়ানা মূলে তবলছড়ি নীচের বাজার এলাকা থেকে মোঃ সাহাব উদ্দীন ওরফে শাহাবুউদ্দীন নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দণ্ডবিধির ৪২০ ধারার একটি মামলায় (সিআর- ১৯১/২১) সাজাপ্রাপ্ত আসামি।​এছাড়া শহরের পুরাতন হাসপাতাল এলাকা থেকে শুভ দত্ত (২৮) এবং রিজার্ভ বাজারের মহসিন কলোনী এলাকা থেকে মোঃ হৃদয় (২৭) নামের আরও দুই পলাতক এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

​অভিযানের বিষয়ে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। অনাচার ও অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category