• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
Headline
অষ্টগ্রামে জমি বিরোধে জেরে হামলা: নারীসহ আহত ৮, লু’টপাটের অ’ভিযোগ ভৈরবে ভাড়া নিয়ে চালক-যাত্রীর সং’ঘর্ষ, ৫ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার অভিযানে গ্রে’প্তা’র ৪ রাজাপুরকে আধুনিক রূপায়ণের মহাপরিকল্পনা নিয়ে প্রার্থী আবু হোসেন” কুমিল্লা শিক্ষাবোর্ডের আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন মৌলভীবাজারে শিশু পুষ্টি সচেতনতা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প মোংলায় কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের হামলা, আ’হত ৩ পানছড়িতে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন। ঠাকুরগাঁওয়ে প্রান্তিক খামারিদের উন্নত জাতের বাছুর প্রদর্শনী, বিজয়ীদের পুরস্কার গোল্ডেন এ-প্লাস পেলেও ক্যা’ন্সা’রে ঝুঁকছে টুঙ্গিপাড়ার অন্তরের স্বপ্ন

পানছড়িতে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন।

শাহজাহান কবির সাজু, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

খাগড়াছড়ির পানছড়িতে ২০২৫-২৬ অর্থবছরের অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

  1. উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার  (১১জুন) সকালে পানছড়ি উপজেলা এলএসডি (লোকাল সাপ্লাই ডিপো) প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন।
    উদ্বোধনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের খাদ্য সংগ্রহ কর্মসূচির আওতায় পানছড়ি উপজেলায় মোট ১৫৯ মেট্রিক টন ধান এবং ১৫৫ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং প্রতি কেজি চাল ৪৮ টাকা দরে কৃষক ও মিলারদের কাছ থেকে ক্রয় করা হবে।
    উপজেলা খাদ্য অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, নির্ধারিত গুণগত মান যাচাই-বাছাইয়ের মাধ্যমে ধান ও চাল সংগ্রহ করা হবে। এ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্য পাবেন এবং সরকারি খাদ্য মজুদ শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
    অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মো: আব্দুস সালাম, উপজেলা খাদ্য কর্মকর্তা রুবময় চাকমা, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মে: ইউসুফ আলীসহ স্থানীয় মিলার, কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রুপময় চাকমা উপজেলা খাদ্য কর্মকর্তা বলেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী কৃষকের তালিকা অনুসারে গুনগত মান দেখে ধান ও চাল সংগ্রহ করা হবে।

ফারহানা নাসরিন, উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রতি বছরের ন্যায় এবারও বোরো ধান ও চাল সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। এর মাঝে একাশি জন কৃষকের তালিকা হাতে এসেছে। আজ থেকে শুরু হওয়া এই কার্যক্রম ৩১ আগষ্ট পর্যন্ত চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category