• শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
Headline
হলুদের জোয়ারে ভাসল ঠাকুরগাঁও, ব্রাজিল ভক্তদের বিশাল মিছিল সামাজিক অ’প’রা’ধ নির্মূলে অষ্টগ্রাম থানার উদ্যোগে মতবিনিময় সভা কররী-ক্ষুদ্রচাকশ্রী মাঠে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ভারতের আগ্রাসন ও পুশ-ইন রুখে দেবে বিজিবি-জনগণ: এমপি বুলবুল বাগেরহাটে ‘স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং’ প্রোগ্রাম অনুষ্ঠিত অষ্টগ্রামে বিডি ক্লিনের সদস্য সম্মেলনে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা পাঁচবিবিতে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ পাঁচবিবিতে পানি প্রবাহের পথ বন্ধ করায় রাস্তায় জলাবদ্ধতা,চলাচলে জনদূর্ভোগ রাঙ্গামাটিতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রে’প্তার

বাগেরহাটে ‘স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং’ প্রোগ্রাম অনুষ্ঠিত

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : শুক্রবার, ১২ জুন, ২০২৬

বাগেরহাটে ‘স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং’ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকাল ১০ ঘটিকার সময় বাগেরহাট সদর উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোসা: আতিয়া খাতুনের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাগেরহাট সদর উপজেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ১২ টি শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে। তারা বিভিন্ন ষ্টলের মাধ্যমে তাদের উদ্ভাবনী প্রদর্শন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো: সাদেকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম মোর্শেদ, উপজেলা কৃষি অফিসার তন্ময় দত্ত, উপজেলা আইসিটি অফিসার, উপজেলা প্রকৌশলী অফিসার, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আরিফুল কবির, উপজেলা একাডেমি সুপারভাইজার এসএম হিশামুল হক, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

অতিথিবৃন্দ বলেন, দেশের তরুণ প্রজন্মের সৃজনশীলতাকে উৎসাহিত করতে এবং নতুন নতুন উদ্ভাবনী চিন্তাকে সবার সামনে তুলে ধরতে দিনব্যাপী ‘স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম’। “স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের তরুণদের উদ্ভাবনী শক্তির বিকল্প নেই। এই ধরনের প্ল্যাটফর্ম থেকেই আগামী দিনের বড় বড় স্টার্টআপ তৈরি হবে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে”।

অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং তরুণ উদ্যোক্তারা তাদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও ব্যবসায়িক আইডিয়া প্রদর্শন করে। এটি বাংলাদেশে প্রথম একটি ব্যতিক্রমী উদ্যোগ। এখানে সকল বিভাগের শিক্ষার্থীরা ৩ টি বিষয়ে সম্মিলিতভাবে এ অনুষ্ঠান করে। অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের বিভিন্ন স্টল প্রদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category