• রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

নওগাঁর রাণীনগরে বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন

রাজেকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি:
প্রকাশকাল : শনিবার, ১৩ জুন, ২০২৬

নওগাঁর রাণীনগর উপজেলার ৬নং কালিগ্রাম ইউনিয়ন বিএনপির নতুন দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেল ৩টায় উপজেলার আবাদপুকুর বাজারে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দলীয় এ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন বিএনপি নেতা এস এম রেজাউল ইসলাম (রেজু)। ৬নং কালিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোলাইমান আলী মণ্ডল এবং সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন। বক্তারা বলেন, একটি সুসংগঠিত রাজনৈতিক দল গড়ে তুলতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদারের বিকল্প নেই। নতুন এই কার্যালয় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের কার্যক্রম পরিচালনা, মতবিনিময় এবং জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে আবাদপুকুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। সভাস্থল নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজ্জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহামুদ হাসান বেলাল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল, ওসি জাকারিয়া মণ্ডলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা আরও বলেন, নতুন কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে ৬নং কালিগ্রাম ইউনিয়নে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে এবং দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে এটি কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে জনগণের প্রত্যাশা ও সমস্যা নিয়ে কাজ করার ক্ষেত্রেও এ কার্যালয় একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category