• রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

পিরোজপুরে রঘুনাথপুর (খেজুরতলা) বৃদ্ধাশ্রমের শুভ উদ্বোধন

শফিকুল ইসলাম, পিরোজপুর প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১৩ জুন, ২০২৬

পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নে রঘুনাথপুর (খেজুরতলা) বৃদ্ধাশ্রম এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৩ জুন বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বৃদ্ধাশ্রমটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

​বৃদ্ধাশ্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, অবহেলিত ও অসহায় বয়োবৃদ্ধদের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং জেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

​সেখমাটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব শফিকুল ইসলাম সাফিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব মো: আবু হাসান, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ফরাজী, জেলা বিএনপির সাবেক সদস্য সরদার কামরুজ্জামান চানসহ
এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা সমাজে প্রবীণদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় এই বৃদ্ধাশ্রমটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category